somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট বোর্ড বরাবর আমার একটি রচনামূলক প্রশ্ন

১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা প্রায় ২৫ হাজার। যার ৬০% অর্থাৎ ১৫ হাজার টিকিট দেশের ধনী ধনী ফকির মিসকিনদের মাঝে সৌজন্যমূলক ভাবে বিনামূল্যে বিতরন করা হয় কোন লাইনে দাড় করানো বা সহজ ডট কমের কোন রকম ভোগন্তি ছাড়া।

ক্রিকেটের এই বিখ্যাত ফ্রি দর্শক গুলির বেশির ভাগেই খেলা শেষে পাশের জনকে হয়ত জিজ্ঞেস করেন, বাংলাদেশ আজকে ইংল্যান্ডের সাথে কত গোলে হারল?

অন্যদিকে বিখ্যাত সেই ১৫-১৬ হাজার ফকির মিসকিন বাদে ১৬কোটি ক্রিকেট ভক্ত দর্শক সহজ ডট কমের কঠিন ধান্দা প্যাঁচ অতিক্রম করে, অথবা সারা রাত্রি দুইমাইল লম্বা লাইনে দাড়িয়ে থেকে পুলিশের লাথি গুঁতু পেড়িয়ে অবশেষে হক টাকার বিনিময়ে ৭-৮হাজার টিকিট বরাদ্দ পায়। বাঁকি ২-৩ হাজার পাওয়া যায় ৮-১০ গুন বেশি দামে কালোবাজারিদের মাধ্যমে। অর্থাৎ একজন দর্শককে খেলা দেখতে যাওয়ার কয়েক দিন আগে থেকেই বড়সড় একটা যুদ্ধের প্রস্তুতি নিতে হয়, যার নাম টিকিট যুদ্ধ।

প্রশ্ন শুধু এটাই, মোট টিকিটের প্রায় ৬০% কেন সৌজন্যমূলক ভাবে বিতরন করা হয়? আর আম জনতার ৪০% টিকিটের একটি অংশ কেন এমন একটি ওয়েব সাইটের মাধ্যমে ছাড়া হল যারা কিনা তাদের ওয়েব সাইটের ট্রাফিক বাড়ানোর সামান্য লোভে টিকিট সর্বরাহের সূচী প্রকাশ না করে নোটিশ টানিয়ে রেখেছে সময় মত (Time to Time) টিকিট পাওয়া যাবে। আর টিকিট পাগল ক্রিকেট ভক্তগন ২৪ ঘন্টা সহজের কঠিন প্যাঁচে ঘুরপাক খেয়ে টিকিট প্রাপ্তির সময়টা জানতে না পারলেও সব শেষে জানতে পেরেছে টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে।

ক্রিকেট বোর্ড আমাদের বলবেন কি যে, এই ৬০% সংখ্যাটা কি রাজনৈতিক, নাকি অনৈতিক? এখানে অর্থনৈতিক কোন কিছু তো চোখে পরছে না।

ভাবছি, সহজ ডট কমের সাথে, সামনে বা পিছনে কোন অর্থনৈতিক সম্পর্ক আছে কি? যার কারনে টিকিটের সাথে বিভিন্ন চার্জ ও ভ্যাট লাগানো হয়েছে।

আমাদেরকে টিকিটের মূল্যে সাথে ভ্যাট, অবৈধ চার্জ দিতে হয়, আর ৬০% এর দামটাও নেয়া হয় না কেন?

প্রশ্নটা রচনামূলক হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এর সংক্ষিপ্ত ও সহজ সমাধান আশা করছ তবে অবশ্যই সমাধানটা যেন সহজ ডট কমের মত না হয়।

ফেসবুকে আমি আছি এখানে
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৯
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

×