যদি এই বাংলার রুপ রস হারায়ে যায় কোন ঝড়ে,
অপেক্ষায় থাকবো ফের ফিরে আসার
আবার যেন রাঙ্গা হয় এই বাংলা তার আপন রুপে।
যেখানে ঢাকের তালে দুলবে বাউল মন
বৈসাখি সাজ সাজবে সবে হেঁসে,
হলুদ আঁচল বাতাসে উড়ায়ে রাঙ্গা বধু
সবুজ ধানের আল ধরে যাবে হারায়ে।
গাঁয়ের হাঁটে বসবে মেলা নাগর-দোলা পেতে
ছোট্ট বালক আপন সুখে শৈশব মাড়বে বাঁসির সুরে,
হরেক রঙ্গের মনের মিলন
ঘটবে সেথায় হরেক মায়ায় জুড়ে।
ঘরে ঘরে গড়বে সবে পিঠা পায়েস পিন্নি
এ ঘর ও ঘর করে বিলাবে বাংলার প্রান্তর,
কভু বাংলার রুপ এমন করে এলে
ফের ভরবে সুখে ব্যথিত মোর অন্তর।
এমন করেই যেন ফিরে বাংলার রুপ ফের
আমি খুসির জোয়ারে ভাসবো চৈত্রের ফেলে জাওয়া জলে,
এ পাড়া ও পাড়া সব ঘুরে বলে বেড়াবো
এসেছে ফিরে বাংলার বৈসাখ সব দুঃক্ষ পিছনে ফেলে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




