চারপাশ দর্পন ভেবে মোর বাস,
আমি যেমন তোমায় তেমন পাব
ছোট্ট মনের এই তো আশ।
আমি আলতো করে ছুঁই তোমায়
প্রতিবিম্বে তা খুব জোর ফিরাও তুমি,
আমি সইতে পারিনা সত্যি
এই দেখ! ব্যথায় কি কাতর আমি।
আমি মিষ্টি করে হাঁসি
ভাবি মিষ্টি করে হাঁসবে তুমিও,
একি! তুমি কী মূর্তি সাজলে
আমি ভাবিনি এ মুখ কল্পনাতেও।
এতো-শত ঢের করেছ
বাস্তব দর্পন যার কিচ্ছুটি করেনা,
অবশেষে খু...ব মেনে নিলাম
মানুষ দর্পন হতে পারেনা।
মানুষ আমার মতন নয়; ভিন্ন
তার নিজস্ব একটা মন আছে,
যেখানে রয়েছে তার খেয়াল-খুসি
ঈর্ষা ভরপুর তার আনাচ-কানাছে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



