আছে নানান রকম স্বপ্ন,
এসো, নিয়ে যাও মন যা চায়।
-স্বপ্ন বুঝি কেনা যায়!
আজব তো!
-হ্যাঁ-গো হ্যাঁ, এই দেখ হরেক রঙ্গের স্বপ্ন।
কোথাও খুসি, কোথাও দুখ।
তোমার কি লাগবে বলো ?
-তোমার কাছে কী অনেক দুখ হবে ?
-কেন-গো ? তোমার বুঝি অনেক সুখ ??
সুখইতো ভাল ! আমার কতো খদ্দের!!
সবে সুখ কিনে নেয় চ...ড়া দামে,
এই দেখ দুখগুলো সব জমা পড়ে আছে।
-নাগো, আমার সুখ সয় না,
একসময় কতো সুখ ছিলো!
সব হারিয়ে গেছে, আ..র ফিরে আয়েনি।
আমায় তোমার সব দুখ দিয়ে দাও।
-নাগো না, আমি এত নিঠুর না
এতো দুখ তুমি সইতে পারবে না।
-কেন আমায় কী তুমি মৃত ভাবছো ?
আজও দিব্বি বেঁচে আছি !
এইযে এখানে দেখ; দেখ
ঢের দুঃখ্য আছে তোমার চেয়ে।
সব পুরাতন হয়ে গেছে,
তাতে কি, এর জ্বালা সেই আগের মতন।
তুমি কিছু নতুন দুখ দাও
তোমায় পুষিয়ে দেবো।
দেখি এই দুখে পুরান দুখগুলো ঢাকা পরে কিনা।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



