যারা নিজেদের এতো এতো স্বার্থ বুঝে নিচ্ছে, বুঝে নিচ্ছে তাদের দেশের বুকে যারা আঘাত হেনেছে তাদের মৃত্যু নিশ্চিৎ হয়েছে কিনা। সেই সকল সোনার ছেলেরা যখন মন্ত্রী বা সরকারের আমলা নামের মোড়কে লুকিয়ে থাকা চোরের দলকে মেনে নেয় তখন আমার লজ্জা হয়। মিথ্যে দেশাত্ববোধ দেখিয়ে যখন কোন মানুষ নামের অমানুষ রাজনীতিবীদদের হাত ধরে দেশকে এখনো কুলোষিত করছে তখন আমি আর আমার লজ্জার বোঝা বহন করতে পারি না। এই লজ্জা তখন হয়ে যায় সমস্ত বাঙ্গালির মানবতার, স্বাধিনতার, স্বকিয়তার, বিবেকের।
আজ নাকি জাতির পিতার (!) মৃত্যুবার্ষিকী, যে লোকটাকে এই দেশ একা ভোগ করার অপরাধে ছিন্ন-ভিন্ন করা হয়েছিলো। যার অত্যাচারে ১৯৭৫ এ বাংলার মানবতা মুখ থুবড়ে পড়েছিল, সেই লোক কিভাবে জাতির পিতা হয় ? আর আজ প্রায় ৩৫ বছর পর ও কী গৌরবে (!) তার অপরাধের সাস্তি মৃত্যুকে শাহাদাত-বার্ষিকী নামে চালিয়ে দিচ্ছে ! পালিত হচ্ছে শোকগাথা !!!
হ্যাঁ এটা সত্যি যে, সে বাংলাকে স্বাধিন করার জন্য অনেক লড়েছে, কন্ঠ ফাটিয়ে লোকজনের মনে জাগরণ তৈরী করেছে। কিন্তু তার সেই গলা ফাটানোর পিছনের গল্পটা যখন ৭১ পেরিয়ে ৭৫ এ মঞ্চস্থ হয়েছে তখন তার সেই গলা ফাটানোর মূল্য কি স্বাধিনতা যুদ্ধে কোন পাকি সৈন্যের বদনা কেড়ে নেয়া পিচ্চি পোলার (উদাহরণ) কৃতিত্বর সামনে কিছুটা ও মুল্যবান হতে পারে ???
আসলেই আমাদের লজ্জা হওয়া উচিত ! আমাদের দেশের রাজনীতি কুত্তামিতে ভরা এটা যে কেউই জানে। এ দল তারে কামড়ালে সে আবার কামড় বসানোর জন্য অপেক্ষায় থাকে। তাদের কামড়া-কামড়িতে তাদের পরিবারের কেউ যায় না, কিংবা তাদের দু-পয়সার ক্ষতি হয় না। ক্ষতি আমাদের জারা দু-মুঠো ভাত জোগাড় করতে আনতে যাওয়া পথিক/শ্রমিক/মুজুর/চাকুরে/খেটে কাওয়া মানুষ। ক্ষতি হয় মিথ্যা মোহের লোভে কিছু অর্থের লোভে দেশাত্ববোধকে বিকিয়ে দেয়া বোকাদের।
খুব আক্ষেপে পুড়ে যাচ্ছি, এই বাংলাদেশের মানুষের কবে নাগাদ সেই জ্ঞান ও বল হবে, যেদিন সে সরকারকে আঙ্গুল উঁচিয়ে বলবেঃ "এ দেশের জন্য তুই যোগ্য না।"
এই বাঙ্গালির বাহুতে বল আছে, কেনো থাকবে না ! এরাতো সেই বাঙ্গালি যারা দেশটাকে কাজে না হৌক নামে অন্তত 'স্বাধিন' নাম দান করেছে তাদের রক্ত দিয়ে বল দিয়ে।
লাখো সালাম তাদের জন্য, আর তোমাদের জন্য জমা রইলো। যেদিন পারবে স্বাধিনতার মান ফিরিয়ে আনতে সেদিন আমি না থাকলে ও তোমাদের প্রতি আমার এই সালাম বর্তাবে। বিধাতার কাছে এই পরিয়াদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

