somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝালেই যাদু আবার ঝালেই কাদায় একটি বেদনাযুক্ত আত্মকথন

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুচি চানাচুরের একটি বিজ্ঞাপনের ডায়ালগ হলো, ঝালেই যাদু ঝালেই যাদু। এই ঝাল বাঙ্গালী খাবারের একটি বৈশিষ্ট্য। ঝাল না হলে তরকারী মজা লাগেনা। আবার বেশী হলে খাওয়া যায়না। সেদিন একজন প্রিয় ব্লগারের প্রবাস জীবনের ঝালমুড়ি কাহিনী পড়ে আমার খুব খারাপ লেগেছে। অতীত বড়ই দুঃখের!

বাঙ্গালী জীবনে ঝালমুড়ির কদর বেশ। কোথাও ঘুরতে গেলে বা কারো অপেক্ষার জন্য ভালো বন্ধু হলো ঝালমুড়ি। আমি আবার জীবনের একটা বিরাট সময় মাদরাসাতে তালবে এলেম হয়ে অতিবাহিত করেছি । মাদরাসায় পড়ার সময় এই ঝালমুড়ি নিয়ে মজার অভিজ্ঞতা আছে।

প্রতি রাতেই ১০ থেকে ১০.৩০ মিনিটের ভিতর ঘুমিয়ে যেতে হতো। জরুরী প্রয়োজন ছাড়া এই নিয়মের বাইরে হলে মার খেতে হতো। তবে প্রতি বৃহস্পতিবার রাতে আমাদের ক্লাশের বেশ কিছু ছাত্র যারা ক্লাশ রুমে থাকতাম, তারা সবাই মিলে ঝালমুড়ির আয়োজন করতাম। তবে ক্লাশ রুম ছাড়া অন্য রুমে যারা থাকতো তারাও অংশগ্রহণ করতে পারতো।
প্রতি সপ্তাহে এর জন্য আলাদা প্রস্ততি নিতাম সবাই। দুপুরে বসে চলতো কে কে খাবে তার লিস্ট তৈরী করা। যারা খাবে বলে টাকা দিতো তারাই অন্তর্ভূক্ত হতো। এই আয়োজন চলতো যাতে কোন হুজুর না জানতে পারে সেভাবে। জানলে তো বুঝতেই পারছেন কি হতো!

এভাবে অনেক দিন চলার পর হঠাৎ একদিন ধরা খেয়ে গেলাম। আমাদের ঝালমুড়ি নিয়ে যাওয়া হলো। সাথে সকল সদস্যদেরকেও। খুবই ভয় পেয়েছিলাম সবাই। কারণ, যে হুজুরের কাছে ধরা খেয়েছি, তিনি খুব কঠোর ছিলেন। আমাদের আরবী গ্রামার পড়াতেন।
সবাইকে হাতে ৪ টি করে বেতের তোহফা দেওয়া হলো। আর সতর্ক করা হলো দিন ছাড়া যেন আর রাতে ঝালমুড়ি না খায়। সবাই তখনকার মতো উনার কথা মেনে নিয়ে চলে এলেও পরবর্তীতে আগের সময় অনুযায়ীই আমাদের ঝালমুড়ি খাওয়া চলতো।

কোখায় হারিয়ে গেলো সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। গানটির প্রতিটি কলির সাথে সকলের জীবনের মিল আছে। আজ আর তেমন ভাবে ঝালমুড়ি খাওয়া হয়না। সবাই বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছি। তবে মনে হলে বুকের ভেতর হুহু করে ওঠে। কি সুন্দর দিন ছিলো তখন।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×