সখীকে ভালবাসি,
একদিন
বললাম তারে, আরও ভালবাসা চাই, আরও ভালবাসা চাই
বলল বক্ষ খুলে, আমার সবকিছুই তোমার জন্য
নিয়ে নাও যা নেবার
কুঠুরীর দরজা বন্ধ করে
গোপনে এসেছি রাতের সাথে, জানালাতে
প্রহরী দেখেনি, দেখেনি তোমার বান্ধবীরাও
কিন্তু পরদিন রটে গিয়েছিল সবখানে
ক্লাসে, ময়দানে, ক্যান্টিনে,
যেখানেই গিয়েছি সবখানেই লোকে দেখছে
তোমার কালো রাঙা প্রেমিক
কাধে গলায় তোমার আদরের কামড়ের দাগে ভরা
তোমার শরীরের স্বাদ আমার এখনও মনে আছে
তুমি কি ভুলেছ সেই মাদকাচ্ছান্ন ভালবাসার কথা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



