আছেন নাকি কোন হৃদয়েশ্বরী, লাস্যময়ী ?
চাইলেই পাবেন এই মনটাকে
খেলবেন ফুটবল, তারপরে নাহয় ফেলে দিলেন ফুটপাতে
(নাহয় তখন আর কেউ কুড়িয়ে নেবে)
তারপরও হতে চাই দাসানুদাস আপনার
নাহয় সাময়িক, ভাল না লাগলে পয়সা ফেরৎ
গ্যরান্টিযুক্ত ভালবাসা দেব
চিকেন ফ্রাই, কোক আর চাইনীজ তো আছেই
মাগনা চাইলে দু-একটা চুমু, বাকিটা যাচাই করে দেখবেন
আর যদি ভাল লাগে, দাসখত লিখে দেব তিন জনমের তরে,
(তবে পরজনমে আমাকে খুজে নেবার দায়িত্বটা আপনারই থাক)
আছেন কোন হৃদয়হরিনী, মায়াবিনী, অন্তঃপূরবাসিনী?
নারীমুক্তি বা হিজাবওয়ালী, বিবাহিতা ও ডিভোর্সওয়ালী
রবীদা বা তিশমার ফ্যান, গুলশান বা আজিজের কবি
যা চান হতে পারেন, দাস হিসেবে শুধু আমাকেই নেন!
পাগলা গাতক জেমস গেয়েছেন, দ্যাশে ভালবাসা নাই
আমি কজমো থেকে ওয়েস্টিন হয়ে, গুলিস্তান টু গুলশান চড়ে বেড়াচ্ছি
কেউ কি আছেন? কাছে ডেকে প্রমান দেবেন, জেমস শালা মিছা কথা কয়?
এবুকে ভালবাসা আছে, সেটা যদি না পাই,
এটুকুই আবেদন, সাময়িক বান্ধবী হিসেবে আপনাকেই চাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



