
বিদেশে কোটি কোটি ডলার এর লটারী খেলা হয়, লোকজন অনেকে জ্যাকপট জিতে রাতারাতি আংগুল ফুলে কলাগাছ এর মতো বড়লোকও হয়ে যায়। কিন্তু এত ধন সম্পত্তি অনেকের কপালে সয় না। নীচে কয়েকজনের উদাহরন দিলাম
মাইকেল ক্যারল ব্রিটেনের ১০ মিলিয়ন পাউন্ড জিতেছিলেন যখন তিনি সরকারী ওয়েলফেয়ার নিয়ে বেঁচে থাকতেন। আট বছরের মধ্যে সব টাকা জুয়া, পতিতা ও ড্রাগস এর পিছনে খরচ করে আবার তিনি সরকারী ওয়েলফেয়ার অফিস এর দারস্থ হয়ে যান। এর মাঝে তার বউ তাকে তালাক দিয়ে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যায়। শেষমেষ ৪৭ পাউন্ডের সাপ্তাহিক ভাতার উপরে তিনি নির্ভর করে বেঁচে আছেন
নিউজার্সির ইভেলিন এডামস দুই দুইবার লটারী জিতে ৬ মিলিয়ন ডলার পায়। এর পরেও জুয়া খেলে সব টাকা হারিয়ে সে আবার পুরানো ভাঙা ট্রেলার পার্কে বসবাস করছে।
১৯৮৬ তে বিল পোস্ট ১৬ মিলিয়ন ডলার জেতেন, সাথে সাথে তার ভাই একজন হিটম্যান ভাড়া করে বিল ও তার বউকে খুন করে লটারীর ভাগ পাওয়ার আশায়। হিটম্যান এর হাতে না মরলেও বিল ও তার বউ এর ছাড়াছাড়ি হয়ে যায় টাকার জন্য। তারপর নানা ধরনের অপরাধ ও জুয়া খেলায় টাকা হারিয়ে নিস্ব বিল পোস্ট ৬৬ বছর বয়সে হার্টফেল করে দাতব্য হাসপাতালে মারা যায়।
মিনেসোটার ভিক্টোরিয়ে যেইল ১১ মিলিয়ন ডলার জেতেন, দু বছর পরে তার জেল হয় মাতাল হয়ে গাড়ী এক্সিডেন্ট করে দুজনকে মেরে ফেলার জন্য, ভিক্টোরিয়া কোকেন ও মদ খেয়ে গাড়ী চালাচ্ছিলেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



