somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কোন দেশে আছি রে বাবা

১৭ ই জুন, ২০১১ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


17 Jun 2011 09:02:54 PM Friday BdST E-mail this

বিএসএফের নতুন নির্যাতন
নিতম্বে ইনজেকশন পুশ!
তৌহিদ জামান, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বিএসএফের নির্যাতনের শিকার শাহীন, শরিফ ও মুলফিবার ছবি: জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি

যশোর : বাংলাদেশিদের নির্যাতনের নতুন পদ্ধতির আশ্রয় নিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। তারা ধান্যখোলা সীমান্তের ওপারে ভারতের বনগাঁয় বেশ কয়েকজন বাংলাদেশিকে ধরে মারপিটের পর নিতম্বে ইনজেকশন পুশ করে। এর ফলে অসহ্য যন্ত্রণা ও শারীরিক ক্ষতির শিকার হন বাংলাদেশিরা।

নির্যাতিতদের মধ্যে তিনজন শুক্রবার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে শাহিন, আবদুস সামাদের ছেলে শরিফ এবং মঈনউদ্দিন ময়নার ছেলে মুলফিকার।

নির্যাতিতরা জানান, বৃহস্পতিবার রাতে ২০ জনের একটি দল ধান্যখোলা সীমান্ত পার হয়ে বনগাঁর বোয়ালদহ গ্রামের মিজানুর রহমানের কাছ থেকে গরু কিনতে যান। এসময় বিএসএফের হাতে আটক হন দলের বেশ কয়েকজন। বিএসএফ সদস্যরা তাদের বেদম মারপিট শেষে প্রত্যেকের নিতম্বে দুটি করে ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করার পর তাদের শরীরে অসহ্য যন্ত্রণা হতে থাকে। কয়েকজন অজ্ঞানও হয়ে পড়েন। নির্যাতিতদের মধ্যে তিনজন শুক্রবার ভোরে পালিয়ে আসতে সক্ষম হন।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, চিকিৎসাধীন তিন যুবক জানিয়েছেন তাদের নিতম্বে বিএসএফ সদস্যরা দুটি করে ইনজেকশন পুশ করেছে। তবে কী ধরনের ইনজেকশন পুশ করা হয়েছে পরীক্ষা করা ছাড়া বলা যাবে না।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল কোম্পানি কমান্ডার জামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ১৭, ২০১১


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×