somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=p~ এখুনি, ১২টি কাজের মাধ্যমে স্মার্ট হয়ে যান!

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখুনি, ১২টি কাজের মাধ্যমে স্মার্ট হয়ে যান!
ইদানীং সব চাইতে বড় সমস্যা যেটি হচ্ছে তা হলো অনেককেই বয়সের তুলনায় বেশি বয়স্ক লাগে। এছাড়াও বয়স হয়ে গেলে তো অবশ্যই তার ছাপ পড়ে দেহ ও চেহারায়।

এই জিনিসটি বেশি দেখা যায় ছেলেদের মধ্যে। কাজের চাপ, মানসিক চাপ এবং দেহের সঠিক যত্ন না নেয়ার ফলে অনেক কম বয়সী ছেলেকেও বুড়িয়ে যেতে দেখা যাক দ্রুত।

একটু বয়স হয়ে গেলে অনেকেই সেই বয়স ঢাকার অনেক চেষ্টা করেন। ছেলেরাও এর থেকে পিছিয়ে নেই একেবারেই। তারাও চান তাদের একটু কম বয়সী দেখাক। আর এজন্য ছেলেরা যে কাজগুলো করতে পারেন তার একটি তালিকা দেখে নিতে পারেন।

চশমার পরিবর্তে কন্টাক লেন্স ব্যবহার করুন
যারা চোখের সমস্যার জন্য চশমা ব্যবহার করেন তারা চশমা ব্যবহার না করে কন্টাক লেন্স ব্যবহার করুন। কারণ চশমা ব্যবহার করলে একটু বেশি ভারিক্কী ও বয়স্ক দেখায় যে কাউকেই।

সানগ্লাসের সঠিক ব্যবহার শিখুন
সানগ্লাস একজন মানুষকে স্টাইলিশ করে দেয়ার পাশাপাশি বয়স কমিয়ে দেয়ার ক্ষমতা রাখে। আপনার প্রয়োজন নিজের
চেহারার সাথে মানানসই সানগ্লাসের।

গলার ভাঁজ ঢেকে ফেলুন দাঁড়িতে
একটু বয়স হয়ে গেলে গলায় ভাঁজ পরে যার কারণে অনেক বেশি বয়স্ক মনে হয় ছেলেদের। এই সমস্যা দূর করতে কোনো স্টাইলিশ দাঁড়ির ছাঁট রাখুন। এতে গলার ভাঁজ ঢাকা পরে যাবে।

চুলের যত্নে কাজ করুন
চুলের যত্ন সম্পর্কে সতর্ক হয়ে যান। চুল পড়া রোধে চুলের যত্ন নিন। চুলকে স্টাইলিশ রাখতে প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করুন। চুল পড়ে টাক হয়ে গেলে অনেক বেশি বয়স্ক দেখাবে।

চুলের স্টাইলে পরিবর্তন আনুন
বয়স হয়ে গেলেই যে চুলে ভালো কোনো স্টাইলিশ ছাঁট দিতে পাড়বেন না তা তো নয়। এর চাইতে যদি ভালো কোনো মানানসই স্টাইলিশ ছাঁটে চুল কাটতে পারেন তবে বয়স অনেক কম লাগবে। যদি চুল পড়ে টাক হয়ে থাকে তবে একেবারে চুল ফেলে দিন। এতে টাকের তুলনায় বেশ স্টাইলিশ ও কম বয়েসি লাগবেন দেখতে।

ঠোঁটের যত্ন নিন
ঠোঁটের যত্নে সতর্ক হোন। ঠোঁট শুকনো দেখালে এবং ফেটে থাকলে অথবা কালচে ভাব থাকলে বিশ্রী দেখানোর পাশাপাশি বয়স্ক দেখায়। তাই নিয়মিত ঠোঁটের যত্ন নিন। ভালো লিপবাম ব্যবহার করুন। ধূমপান ছেড়ে দিন।

সাদা চুল ঢেকে ফেলুন
যদি চুল পেকে সাদা হওয়া শুরু করে তবে চুল রঙ করতে একবারেই পিছপা হবেন না। সতর্কতার সাথে সকল সাদা চুল ঢেকে ফেলুন। এতে বয়স প্রায় ১০ বছর কমে যাবে।

সুঠাম দেহের অধিকারী হোন
আপনার দেহ যদি ঢিলেঢালা গোছের হয়ে থাকে তবে আপনাকে অনেক বয়স্ক দেখাবে। তাই কম বয়সী দেখাতে চাইলে দৈহিক গড়নের প্রতি লক্ষ্য রাখুন। নিয়মিত ব্যায়াম করে শারীরিক গঠন সুঠাম রাখুন। এতে বয়স হলেও বোঝা যাবে না।

সঠিক পোশাক নির্বাচন করুন
সঠিক পোশাক নির্বাচন বয়স অনেকটা কমিয়ে দেয়ার ক্ষমতা রাখে। আপনাকে কোন ধরণের পোশাকে মানাবে এবং কোন রঙে আপনাকে ভালো দেখাবে এই সম্পর্কে সতর্ক থাকুন। সঠিক পোশাক নির্বাচন করলে বয়স অনেকটা কমে যাবে।

পিঠ সোজা করে দাঁড়ান
অঙ্গবিন্যাস সঠিক রাখুন। আপনি পিঠ বাকা করে দাঁড়ালে আপনাকে বয়স্ক মনে হবে। সোজা হয়ে দাঁড়ান এবং অভ্যাস করুন।

ত্বকের যত্ন নিন
ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে গেলে বয়স অনেক বেশি মনে হয়। তাই ত্বককে হাইড্রেট ও ময়সচারাইজ করুন। ভালো ময়েসচারাইজার ব্যবহার করুন এবং প্রচুর পানি পান করুন।

‘বুড়ো হয়ে গিয়েছি’ এই চিন্তা বন্ধ করুন
সবশেষে আরও যে কাজটি করতে পারেন তা হলো বুড়ো হয়েছেন এই ধরণের চিন্তা বাদ দিন। আপনি নিজে মনের দিক থেকে তরুণ থাকলে তা আপনার চেহারায়ও ফুটে উঠবে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×