somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুব সহজ ৭ টি উপায়ে দ্রুত চুল ঘন করুন!

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব সহজ ৭ টি উপায়ে দ্রুত চুল ঘন করুন!
For English Click Here
চুল নিয়ে সমস্যা তো কম বেশি সবারই । আবহাওয়া, ধুলোবালি এবং অযত্ন-অবহেলার কারণে সবারই চুলের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। দিনকে দিন এইসব সমস্যার কারণে চুল পড়া বাড়ছে কিন্তু সেই অনুপাতে চুল গজাচ্ছে না। যার কারণে চুলের ঘনত্ব কমতে শুরু করেছে। ঘন, কালো ও লম্বা চুলের অধিকারী এখন আর কাউকে চোখেই পড়ে না। তাই সচেতন হওয়ার চেষ্টা করুন আপনি নিজেই। যদি চুলের ঘনত্ব বৃদ্ধি করতে চান তাহলে খুব বেশি কষ্ট করার প্রয়োজন নেই। খুব সহজ ৭ টি টিপস জেনে নিন ঝটপট।

অ্যালোভেরা জেল
অ্যালোভেরা অর্থাৎ ঘৃতকুমারীর রস চুল গজাতে বিশেষভাবে সহায়ক। অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে তা জেল সরাসরি মাথার ত্বকে লাগিয়ে ১ ঘণ্টা রেখে দিন। এরপর চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুল গজাতে সহায়তা করবে।

শ্যাম্পু করুন বুঝে শুনে
নিজের চুলের ধরণ বুঝে শ্যাম্পু ব্যবহার করুন। নামীদামী ব্র্যান্ডের শ্যাম্পু হলেই যে তা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনার চুলে যে শ্যাম্পু স্যুট করবে তা ব্যবহার করুন। তা না হলে চুল পড়ার পরিমাণ বাড়বে।

প্রতিদিন ১ টি আমলকী
আমলকী চুলের জন্য অত্যন্ত কার্যকরী একটি খাবার। এটি চুলের গঠন মজবুত করতে সহায়তা করে। প্রতিদিন অন্তত ১ টি আমলকী খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

নিয়মিত তেল ম্যাসেজ করুন
সপ্তাহে অন্তত ৩ দিন চুলে গরম তেল ম্যাসেজ করবেন। প্রয়োজনে নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, তিলের তেল, আমন্ড অয়েলগুলোর যেকোনো ৩ টি মিশিয়ে বোতলে রেখে ব্যবহার করতে পারেন।

কেমিক্যাল থেকে দূরে থাকুন
চুল রঙ করা, সটীক করা, কেমিক্যাল দিয়ে স্ট্রেইট করা, চুলে জেল ব্যবহার, গেয়ার স্প্রে ইত্যাদি ধরণের কেমিক্যাল বন্ধ করে দিন মাস দুয়েকের জন্য। চুলকে স্বাভাবিক নিয়মে বাড়তে দিন।

দুশ্চিন্তা ও মানসিক চাপ মুক্ত থাকুন
মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে আমাদের দেহে হরমোনের ভারসাম্যে তারতম্য ঘটে যার কারণে অতিরিক্ত চুল পড়তে দেখা যায়। তাই অতিরিক্ত মানসিক চাপ নেয়া থেকে বিরত থাকুন।

সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন
ভিটামিন বি, সি, ই, জিংক, আয়রন, কপার সমৃদ্ধ খাবার রাখুন খাদ্যতালিকায়। প্রোটিনের মাত্রা বাড়িয়ে দিন। এতে চুল হবে মজবুত এবং নতুন চুল দ্রুত গজাতে সহায়তা করবে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×