somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৮টি লক্ষণ মিলিয়ে বুঝে নিন প্রেমিকাই আপনার স্ত্রী হওয়ার যোগ্য কিনা !

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮টি লক্ষণ মিলিয়ে বুঝে নিন প্রেমিকাই আপনার স্ত্রী হওয়ার যোগ্য কিনা !
For English Click Here
প্রেম করছেন বেশ অনেকদিন হলো। কিন্তু যখনই বিয়ের কথা ওঠে তখনই বেশ দ্বিধায় ভুগতে শুরু করেন আপনি। প্রেম করার সময় তো স্বল্প সময় একসাথে থাকছেন, কিন্তু বিয়ে তো অনেক বেশি দায়িত্বের ব্যাপার। তাই বুঝতে পারছেন না আপনি সঠিক মানুষটির সাথেই প্রেম করছেন কিনা যে আপনার জীবনসঙ্গিনী হওয়ার জন্য যোগ্য। জেনে নিন ৮টি লক্ষণ যেগুলো মিলে গেলে বুঝতে পারবেন যে আপনার প্রেমিকা আপনার স্ত্রী হওয়ার যোগ্য।


১) আপনাদের দুজনেরই যদি অভ্যাসে বেশ কিছু মিল থাকে এবং আপনার প্রেমিকা যদি আপনার শখ এবং অভ্যাস গুলোকে যথেষ্ট সম্মান করে তাহলে আপনি সঠিক মানুষটির সাথেই প্রেম করছেন।

২) আপনার প্রেমিকা কি প্রায়ই আপনার জন্য রান্না করে নিয়ে আসে? আপনার পছন্দের খাবার গুলো সে যদি পরম মমতায় শখ করে রেঁধে নিয়ে আসে তাহলে আপনি বুঝে নিন আপনি সঠিক মানুষটির সাথেই প্রেম করছেন। আপনার প্রেমিকা সত্যিই আপনার প্রতি দায়িত্বশীল এবং আপনাকে এ মন থেকেই ভালোবাসে।

৩) আপনার প্রেমিকা যদি আপনার ব্যস্ততার সময় কিংবা গুরুত্বপূর্ণ কাজের সময় অহেতুক বিরক্ত না করে কিংবা হস্তক্ষেপ না করে তাহলে বুঝে নিন আপনার প্রেমিকা একজন আদর্শ স্ত্রী হতে পারবেন।

৪) আপনার প্রেমিকার মন খারাপ থাকলে তার প্রকৃত কারণটা কি তিনি মন খুলে বলেন? যদি না বলে থাকেন তাহলে তিনি চাপা স্বভাবের এবং এক্ষেত্রে সম্পর্ক সুখের হয় না। আর যদি আপনার প্রেমিকা আপনাকে মন খুলে তার সমস্যা ও মন খারাপের কারণ জানিয়ে দেয় তাহলে বুঝে নিন তিনি হতে পারবেন আপনার স্ত্রী হিসেবে যোগ্য।

৫) আপনার প্রেমিকা কি ক্রমাগত আপনাকে বদলে দেয়ার চেষ্টা করছেন নাকি আপনাকে বদলানোর কোনো চেষ্টা আপনার প্রেমিকা করেন না? আপনার প্রেমিকা যদি আপনি যেমন সেটাই গ্রহণ করে নেন এবং অহেতুক আপনাকে বদলে দেয়ার জন্য চাপ সৃষ্টি না করেন তাহলে তনি আপনার জীবনসঙ্গী হওয়ার যোগ্য।

৬) আপনার প্রেমিকার যদি হাস্যোজ্জ্বল হয় এবং খুব একঘেয়ে মূহূর্তগুলোকেও রঙিন করে দেয়ার ক্ষমতা তার থাকে তাহলে তাকেই নিজের জীবন সঙ্গী করে নিন। কারণ এধরণের নারীর সাথে জীবনটাকে কখনই একঘেয়ে মনে হয় না।

৭) আপনার প্রেমিকা যদি আপনাকে নিজস্ব কিছু একা সময় কাটাতে দেয় এবং তিনি নিজেও যদি আপনার উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে থাকে তাহলে তিনি আপনার স্ত্রী হওয়ার জন্য যোগ্য একজন নারী। কারণ সুখী মানুষ হতে হলে প্রতিটি মানুষেরই নিজস্ব কিছু সময় প্রয়োজন যা শুধুই নিজের মত করে কাটানো যায়।

৮) আপনার সঙ্গিনী কি বিপদের সময় আপনাকে নানান রকম ইতিবাচক পরামর্শ ও সমাধান দিয়ে থাকে? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি একজন সৌভাগ্যবান পুরুষ যিনি পেয়েছেন একজন আদর্শ সঙ্গিনী।

সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×