somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৪ তে ইতালি থেকে আমার norway যাওয়ার অভিজ্ঞতা

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৪ সালে আমি ইতালির চরম অর্থনৈতিক খারাপ অবস্থার সময়ে , অন্য কোন দেশে যাওয়া যায় কিনা তা নিয়ে চিন্তা করে , GOOGLE মামার সাহায্য নিয়ে দেখলাম , Norway তে ইউরোপের মধ্যে বেকারত্তের হার সবচেয়ে কম , বেতন বেশি, নিরাপত্তা এবং আরো অন্যান্য কিছু বিষয়ে সর্বসেরা | সুতরাং নিজের ভাগ্য পরিক্ষার জন্য অনেক আশা নিয়ে July মাসে এক সাপ্তাহের a/r টিকেট করে Norway এর পথে যাত্রা করলাম| a/r টিকিট করলাম এই চিন্তা করে যে , যদি এই এক সাপ্তাহের মধ্যে কোনো কাজের এবং বাসস্থানের ব্যবস্থা করতে না পারি তাহলে সস্তা কোনো Hostel এ থেকে এই এক সাপ্তাহের মধ্যে ইতালীতে ফেরত আসব | এই জন্য আমি Norway এর কিছু সস্তা Hostel, কিছু বাংলাদেশীর যারা সেখানে থাকে তাদের নাম্বার নিলাম | যাহোক প্রথম দিন Norway এসে অন্যরকম এক অনুভূতি লাগলো| স্টেশনে এসেই প্রথম বাস টিকেট কিনলাম | এক আফ্রিকান দেখলাম Lyca SIM বিক্রি করছে , তাকে বলতেই এক সাথে তিন SIM দিয়ে দিল ফ্রী, শুধু top-up করতে হলো | এরপর কিছু সময় ঘুরাঘুরি করার পর ঐখানের এক বাঙ্গালী যিনি দীর্ঘ দিন ধরে ( প্রায় 35 বছর) Norwayতে বসবাস করছেন এবং কিছু বাঙ্গালী সাংস্কৃতিক সংঘটকের পরিচালক, তার নাম্বারে ফোন দিলাম| বললাম যে কি পরিস্থিতি নিয়ে Nokway এসেছি এবং জানিনা এখন কথায় থাকবো | উনি আমাকে সাহায্যের আশ্বাস দিলেন | বলতে গেলে আমার অনেক ভাগ্য , উনার সাহায্য নিয়ে কিছুদিন উনার আন্ডারে থেকে , এরপর উনি তার এক পরিচিতো এক বাঙ্গালী বাসায় উঠিয়ে দিলেন| এখানে বলে রাখা ভালো Nokway তে বাঙ্গালী কম বিধায়, এখানে বাসাভাড়া বা সিটভাড়া পাওয়া খুব কঠিন, এরপর আবার Nokway হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যায়বহুল জায়গার মধ্যে একটি ৷ তাই বাসার মালিকরা একজনকে ভাড়া দিতে গেলে ৩ মাসের অগ্রিম চেয়ে বসে ৷ এক মাসের সিট ভাড়া ঐ সময়ে 2500 বা 3000 নরওয়েজিয়ান cronar. এই তুলনায় আমরা ইতালিতে অনেক ভালো আছি ৷ যাই হোক আমি সৌভাগ্য বসতো এক হৃদয়বান এক বাঙ্গালী ভাইয়ের বাসায় উঠি ৷ উনি আমার কাছ থেকে শুধু চলতি মাসের ভাড়া রাখেন ৷ আমি যেদিন থেকে এসেছি ঐ দিনই Bio DATA তৈরী করে কাজ খুজতে শুরু করি ৷ এবং আস্তে আস্তে Nokway আসার কঠিন বাস্তব বুঝতে পারি | আমি প্রায় ১০ মাসের মতো Nokwayতে ছিলাম, আমার অভিজ্ঞতায় বলতে পারি, এখানে কোনো নরওয়েজিয়ান কম্পানী বা রেস্টুরেন্ট আপনাকে কাজ দেবেনা৷ শুধু বিদেশী রেস্টুরেন্ট বা কম্পানী ( যেমন Thai / chinese/ Japanese) অনেক নীচের পোস্টে কঠিন কঠিন কাজের জন্য বিদেশী রাখে | আমরা বাঙ্গালী হলো এই তালিকায় সবচেয়ে নীচে - এটা শুধু নরওয়েতে নয় , পৃথিবীর সব জায়গায় প্রযোজ্য| যেমন একজন বাঙ্গালী কে যদি Diswash এর জন্য দেওয়া হয় , তাহলে শ্রীলক্ষা বা নেপালের লোক ঐখানে waiter এর কাজ করবে I ।আপনাদের একটা কথা বলে রাখি, শুধু ইন্টারনেটের সাহায্য নিয়ে কোন দেশের কি অবস্থা তা বোঝা যায়না। যেমন নরওয়েতে বেকারত্তের হার সবচেয়ে কম , এটা তাদের দেশের লোকের জন্য , যারা নতুন আসে (বৈধ অবস্থায়) তাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত । যাহোক , নরওয়েতে আমাদের মধ্যে কিছু এশিয়ানরা ( বিশেষ করে ইন্ডিয়ান, পাকিস্তানী ) দীর্ঘদিন ধরে ঐ খানে থাকায় তাদের অনেক ব্যবসা বানিজ্য আছে । এ কারণে আমাদের দেশের লোক প্রথম এসে তাদের সাহায্য নেয়। আমি একটি পাকিস্তানী একটি কাবাব শপে কাজ নিলাম। এই কাবাব শপ বাংগালীর মধ্যে খুব পরিচিত। এর সুনাম হলো এতে সহজেই কাজ পাওয়া যায়। কারণ সেখানে লোক বেশি দিন টিকে না, আর দূর্নাম হলো পাকিস্তানী মালিকরা খাটায় বেশী , বেতন দেয় সর্বনীম্ন । আমি কাজ খুঁজতে খুঁজতে ঐ কাবাব শপে ডুকে গেলাম । ঐ কাজে যে কি কষ্ট তা ভাষায় লেখে বুঝাতে পারবোনা । তবে তাদের কাজের কন্টাক্ট দিয়ে bank account এবং d-number করে ফেল্লাম। এই d-number হলো temporary tax number. পরে পুলিশের কাছে registration করলে national ID number পাওয়া যায় । এই registration করা নিয়ে পুলিশের সাথে আমার সমস্যা বেঁধে গেলো , নিয়ম অনুযায়ী europian union এর নাগরিক হলে আর কাজের কন্টাক্ট থাকলে আপনাকে তারা registration করতে বাধ্য ।এটাই তাদের সরকারি website লেখা আছে । কিন্তু পাকিস্তানী দোকানে কাজ করায়, যেহেতু পাকিস্তানিরা সন্দেহজনক অভিবাসী তাই তারা আমাকে পর পর তিনবার appointment নেয়ার পরও rifuse করলো , কারন হিসাবে pay wage কম বা তিন মাসের pay slip অথবা bank statement দেখাতে বললো, যদিও কোন যায়গায় এসব লেখা নাই। এক্ষেত্রে তারা একেক জনের জন্যে তারা একেক আইন ব্যবহার করে। এনিয়ে আমি তাদের বিরূব্দে চেলেঞ্জ ছুড়ে দিয়ে ছিলাম৷ পরে জেনে ছিলাম, বিদেশীদের ক্ষেত্রে পুলিশরা আইন-কানুন মানে না| আমি Eu এর complain সেকশনে আমার registration নিয়ে অভিযোগ করেছিলাম , এবং অভিযোগের উত্তরও পেয়েছিলাম , কিন্তু তারা তা আমলেই নেয়নি | এর কারন অবশ্য এর আগের যারা বাঙালীরা এসেছিল তারা অনেক দুর্নীতি করার কারণে পুলিশ এখন বাংলাদেশীদের বিশ্বাস করে না । বাঙালিদের অনেক দুর্নীতির মধ্যে অভিযোগ ছিল অনেক বাঙালী cyprus থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ঐখানের অনেক মেয়েকে বিয়ে করে অথবা ইউরোপিয়ান ইউনিয়নের অনেক মেয়েকে বিয়ে করে নরওয়েতে permit stay বের করা | প্রথমদিকে সরকার এই টাইপের বাঙালিদের permit দিলেও পরে বছর বছর এই ধরনের permit application প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা এই permit stay কঠিন করে দেয়। যাই হোক প্রায় তিন-চারবার Appointment নিয়ে ট্রাই করার পর অবশেষে আমি registration করতে পারলাম এবং সাথে national insurance number পেলাম | এতকিছু করার পরেও সর্বমোট প্রায় 10/11 মাস থাকার পর ইতালিতে ফেরত আসলাম | আসলে আমার ঐখানের পরিবেশ পরিস্থিতি এবং মানুষের ব্যবহার ভালো না লাগায় আমার মন ঠিক ছিল না ৷ আমি সর্বসাকুল্যে ওই কয় মাসে তিন ধরনের রেস্টুরেন্টে কাজ করেছি | প্রথমে pakistani কাবাব শপে সবচেয়ে বেশি দিন কাজ করি , যেখানে কাজ ছিল, কাবাব (Meat) মাংস কাটা, কাবাব তৈরী করা, ইত্যাদি | পরে এক indian রেস্টুরেন্টে ধোয়া মোছা এর কাজ প্রায় এক মাস করি| সর্বশেষে শ্রীলংকার এক রেস্টুরেন্টে কিচেনে কাজ করি| ঐকাজটিই আমার সবচেয়ে ভাল লেগেছিল যদিও বেতন সবচেয়ে কম ছিল | কারণ এখানে খাওয়া-দাওয়া ইচ্ছে করে রেঁধে খাওয়া যেত এবং কাজ খুব হালকা ছিল । ঐখানে বাঙ্গালীরা এসে চা খেতো | বাংলাদেশী রেস্টুরেন্ট না থাকায় , বাঙালি খাবারের স্বাদের আশায় বাঙালি লোকরা আসতো |
যাই হোক বাঙ্গালী ভাই দের বলি , আপনারা যদি নরওয়ে যাওয়ার চিন্তা থাকে তাহলে বুঝেশুনে যাবেন৷ আমি একেবারে যেতে না বলছি না , তবে আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন অথবা কি পরিস্থিতি নিয়ে যাচ্ছেন তা অনেকবার চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে যাবেন|
নরওয়ে সম্পর্কে আরো কয়েকটি কথা না বললেই নয়| নরওয়েতে অনেকগুলা প্রবলেমের মধ্যে একটি প্রবলেম হল ড্রাগ নেওয়ার লোক যারা homeless , এদেরকে প্রায়ই বাসের মধ্যে বা পার্কের মধ্যে দেখা যায় | নরওয়েতে salvation army এবং blue cross নামক সংস্থা এদেরকে কাপড় এবং ফ্রি খাবার দিয়ে সাহায্য করে | সুতরাং নরওয়েতে যে সবাই বড়লোক বা সবাই ভালো আছে তা নয়৷ যে কারণেই হোক নিউজ মিডিয়া নরওয়ের শুধু পজিটিভ দিকটাই দেখায।

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ভুটান ও বাক স্বাধীনতা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪৪

ভুটানের নাগরিকদের জন্য দেশটির সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা নিশ্চিত করেছে, যা দেশটির "গ্রস ন্যাশনাল হ্যাপিনেস" (GNH) দর্শনের মূল ভিত্তি। ভুটানের সাধারণ মানুষ মূলত যে সমস্ত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×