গোলশান 'হলি আরটিজানে' সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত গোটা বাংলাদেশ।
ব্লেইমগেমের বুলি কপচানো দয়া করে বন্ধ করেন।জনগন কাচা মাছ খায়না।
কোন দল,গোষ্ঠী,সম্প্রদায়ের উপর এসব নোংরা কাদা ছুড়াছুঁড়ি না করে, দলীয় ও ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় সমস্যা বিবেচনা করে সমস্যার সুরাহা করার দিকে মনযোগ দেন।
জঙ্গিরা খালেদাজিয়ার পাশে বসে থাকেন,হাসিনার আচলছায়ায় জঙ্গিরা অবস্থান করেন,জঙ্গিরা প্রশিক্ষিত শিবিরকর্মী এসব ফালতু প্যাঁচাল শুনার সময় জনগনের নাই।জনগন তাদের জানমালের নিরাপত্তা চায়।শান্তিতে থাকতে চায়।আমার কথা হলো জঙ্গিরা যাদের আশ্রয়ে লালিত পালিত হচ্ছে তাদের রুট উপড়ে ফেলা হউক।সেটা যেই দলেই থাকুক।
যেসব ফরেনার এই হামলার শিকার হলো, যে ক্ষতি দেশের হলো, তা কি দিয়ে পুরুন করবে বাংলাদেশ?কারা দেশের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্তে লিপ্ত? দেশের পার্লামেন্টের সদস্যরা যেখানে দায়ীত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে চলেছেন সেখানে সমস্যার ঝঁট খুলবে না আরো পাকাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

