somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঈদী এখন চান্দে

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে আমার এক বন্ধু চাদের মধ্যে সানি লিওনকে দেখিতে পাইয়াছে ! সানি লিওন কে ? শুধাইল, কানাডিয়ান পর্ন স্টার ! কহিলাম বৎস ইহা কি রুপে হইল ? সে জবাবে কহিল যে রুপে সাতকানিয়ায় সাঈদীরে দেখা গিয়াছে ওইরুপে আমিও দেখিয়াছি !

কহিলাম, সানি লিওনেরও কি ফাসীর আদেশ হইয়াছে ? শুধাইল নহে । কহিলাম, হুমম...তবে কি বিষয় ? শুধাইল, হইতে পারে ..কেননা দুজনেই মানুষেরে উত্ত্যক্ত করিবার ক্ষমতা লইয়া জন্ম গ্রহন করিয়াছেন । :D
আমি পড়িয়াছি মহা ভাবনায় যেই লোকের এত ক্ষমতা সেই লোক কি করে জেলের তালা ভঙ্গ করিয়া সবার সামনে প্রকট হ্য় না ! বুঝি না ! কলিকাল কি আবির্ভূত হইয়া গিয়াছে ! কে জানে কলিকালের সাধক পুরুষদের বোধহয় জেলেই শান্তির বানী প্রচার করিবার জন্যে প্রেরন করা হইয়াছে !
হইতেও পারে ...প্রভুর লীলাখেলা বোঝা বড় দায় ।

ধ্যান করে সাত আসমানের উপর থেকে ঘুরে আসা যায়......তবে বাস্তবে নয় কল্পনায় । যার জ্ঞান যত বেশি তার কল্পনা তত নিখুত হবে এটাই বাস্তবতা । তবে কিছু কিছু লোক অবিশ্বাস্য কল্পনা শক্তি নিয়ে জন্মায়....কথিত আছে যে ওদের সংখ্যা আবার খুবই নগন্য । অনেক আলেমের মতে এই ধ্যান করার সঠিক পদ্ধতি রপ্ত করার জন্যে মনুষ্য জাতিকে অনেক পরিশ্রম করিতে হয়...এবং অবশ্যই একজন কামেল ব্যাক্তির(যিনি ওই পদ্ধতি রপ্ত করিয়াছেন) শরনাপন্ন হইতে হয় । এই কামেল ব্যাক্তিদের নিয়ে নানা-বিদ কাহিনী আমাদের সমাজে ছড়ানো ছিটানো আছে....কে বেশি কামেল ওইটা নিয়ে ভক্তদের মধ্যে নানাবিদ দ্বন্দ্ব ও পরিলক্ষিত হয় । তবে এ পর্যন্ত আমরা যত কামেল ব্যাক্তির গল্প শুনেছি তার মধ্যে মাওলানা সাঈদী সাহেবের চাদে অবস্থানের কথা...সব চাইতে আশ্চর্যজনক !

এত কামেল একজন ব্যাক্তিকে বর্তমান সরকার এইভাবে নিপীড়িত করবে তা মেনে নেওয়া আমার জন্যে’ত বটেই সাঈদী সাহেবের ভক্তদের জন্যে ও তা খুবই অসন্মানজনক । তাই’ত এত প্রতিবাদে আজ বাংলাদেশ অচল....শ’খানেক মায়ের বুক আজ শুন্য....এত রক্তের পরে আমার মনে হচ্ছে যে সাঈদী সাহেব আসলেই একখানা বড় হস্তী....সামান্য তাবিজ বিক্রেতা থেকে দেশের পার্লামেন্টে দাপিয়ে এখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দাপিয়ে বেড়াচ্ছেন....নিশ্চয় উনার উপর মহান আল্লাহর রহমত এবং বরকত রয়েছে...না হলে এইটা কি করে সম্ভব ? বর্তমান সরকার চান্দের ঘটনাটি কি বিবেচনায় আনিবে না ! এমন কামিল ব্যাক্তির বিরুদ্ধে এরুপ নির্যাতন মেনে নেওয়া জাতি হিসেবে আমাদের জন্যে কলঙ্কজনক ।


মাননীয়া বিরোধী দলীয় নেত্রী শেষ মুহুর্তে উনার প্রতি সমর্থন না জানাইলে এ লজ্জা ছুপাইয়া রাখিবার কোন উপায়ও ছিল না । অসংখ্য ভালোবাসা রহিল....বেগম জিয়ার প্রতি, বাঙালী জাতিকে এমন কামেল ব্যাক্তির অভিশাপ হইতে বাচাইবার জন্যে । কেননা ইতিহাসে এমন অনেক কামেল ব্যাক্তির উপর জুলুমের প্রতিবাদে ধরীত্রী উল্টাইয়া দেবার কথা বর্ননায় আসিয়াছে । সর্বশেষ একখানা নিবেদন, হে আল্লাহ তুমি আমাদের ভূল-ত্রুটি সমুহ মার্জনা করিয়া দাও....নিশ্চয় তুমি মহজ্ঞানী,মহা ক্ষমাশীল । যাহারা এখনো চন্দ্র বাবার প্রতি অসন্মানজনক পোস্ট দিয়ে চলেছেন তাহাদেরকে নিজভূল বুঝিবার সক্ষমতা দান করুন । আমিন ।


সাঈদীর চাদ দখলের ঘটনা যাহারা এখনো পড়েননি তাহারা কষ্ট করিয়া এই লিংকে বেড়াইয়া আসিতে পারেন : Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১০:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×