আগের পর্ব
এভাবে পার্থের বেড়ে উঠা। যতই দিন যায়, সে বড় হয় আর জীবনে অনেক বড় হবার স্বপ্ন বুনে।
এদিকে পার্থের বাবার চাকুরীর মেয়াদ শেষ হবার পথে। তার পাঠানো টাকায় এতদিন সংসার চলেছে বেশ স্বাচ্ছন্দেই। সঞ্চয় বলতে তার বন্ধুর কাছে পাঠানো টাকা ছাড়া একখানা জমি কিনেছেন দেশে। দেশে ফিরে কি করবেন? চাকুরীর মেয়াদ কি বাড়াবেন নাকি দেশে ফিরেই কিছু করবেন? এমনটি ভাবছেন তিনি। পার্থের মাকে জিজ্ঞেস করলে তিনি দেশে ফিরে আসতে বলেন। বলেন, পার্থ এখন বড় হচ্ছে তাই বাবার কাছে থাকা দরকার।
সব দিক ভেবে তিনি অবশেষে দেশে ফিরবেন বলেই সিদ্ধান্ত নিলেন। যোগাযোগ করলেন তার সেই বন্ধুর সাথে। সেও অভয় দিলে তিনি দেশে ফেরার দিনক্ষণ ঠিক করে দেশে ফিরে এলেন।
দেশে ফিরে তিনি তার বন্ধুর সাথে দেখা করে ব্যবসার অবস্থা জানতে চান। বন্ধু জানায় আপাতত অবস্থা বেশি ভাল না, তিনি যেন তার ব্যক্তিগত সঞ্চয় দিয়ে কিছুটা চালিয়ে নেন। পার্থের বাবার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো তার বন্ধুর কথা শুনে। তারপরও মাস ছয়েক চালাতে পারবেন ভেবে বন্ধুকে তাগাদা দিলেন যেন সে খুব তাড়াতাড়ি কিছু একটা করে।
এদিকে পার্থ সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়। আবারও ঘুরে এলো বৃত্তি পরীক্ষার বছর। স্কুলে শিক্ষক শিক্ষিকারা সবাই আশা করছেন পার্থই সবচেয়ে ভাল ফলাফল করে স্কুলের সুনাম কুড়িয়ে আনবে।
দিন যায় পার্থের বাবা তার বন্ধুর মিথ্যে আশায় পরিবারের কাউকে কিছু না জানিয়ে ধার দেনা করে সংসার চালিয়ে নেয়। একদিন পার্থের বাবা তার বন্ধুর কাছে সরাসরি জানতে চায় আসল ব্যাপারটা কি। তখন তার বন্ধু তাকে বলে পরদিন আসতে সে তাকে তার সবকিছু বুঝিয়ে দিবে।
পরদিন যথাসময়ে তিনি উপস্থিত হন সেই বন্ধুর বাড়িতে। দরজার কড়া নাড়তেই এক অচেনা লোক দরজা খুলে জানায় এইবাড়ি সে কিনেছে এক বছর আগে। গতরাতে তাকে আগের মালিক তা বুঝিয়ে দেয়। তিনি আর সময় নষ্ট না করে চলে যায় বন্ধুর অফিসে। সেখানে যেয়ে তিনি দেখতে পান অফিসে তালা ঝুলছে। কোন কিছু না বুঝে রাস্তায় নেমে আসেন। সূর্য তখন মাথার উপরে তার চরম প্রভাব বিস্তারে ব্যস্ত। সামনের চায়ের দোকান থেকে এক গ্লাস পানি খেয়ে উদ্দেশ্যবিহীনভাবে রাস্তায় হাটতে শুরু করেন ।
বিঃ দ্রঃ - সাঃইঃ এর কোন এক সমস্যার কারণে আমার পূর্বের পর্বের কিছুটা অংশ মুছে গেছে। তাই যারা এই পর্ব পড়বেন তারা কিছু হয়তো মিস করবেন।
[চলবে...]
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


