একটিই পৃথিবী, আমিও একজন [পর্ব - চার]
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের পর্ব হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সমুদ্রের পাড়ে। সেখানেই বসে রইলেন আর নিজের পরিণতির কথা ভাবতে শুরু করলেন। ছেলেটা বড় হচ্ছে। কিভাবে তার পড়াশুনার খরচ চালাবেন, কিভাবে সংসার চলবে - এইসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো টেরই পেলেন না। হঠাৎ হাতঘড়িটার দিকে তাকিয়ে দেখলেন রাত ১১:৩০। বাড়ীর দিকে হাঁটা শুরু করলেন আর ভাবতে লাগলেন কি জবাব দিবেন স্ত্রী-পুত্র কে, কিভাবে তাদের মুখের দিকে তিনি তাকাবেন?
বাসার ঠিক কাছাকাছি পৌছালে ২০-২২ বছরের ৩জন এসে রাস্তা আগলে দাঁড়ালো। হাতের ঘড়ি, মানিব্যাগ এমনকি চোখের চশমাটাও রেখে যায়নি। তারা যখন চলে যাচ্ছে তখন আশপাশের কাউকে দেখতে পেলেন না। তাই প্রানের মায়ায় চিৎকারও করলেন না। বার বার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো তার পুত্রের মুখখানি। ভাবলেন এখন যদি আর্থিক টানাটানির কারণে তার পুত্রের পড়াশুনা তিনি চালিয়ে যেতে না পারেন তাহলে তার ছেলেও এই বয়সেই এই কাজই করবে।
এমন সময় হঠাৎ একটি পুলিশের গাড়ী এসে হাজির। গাড়ীর ভেতর থেকে বড় স্যার জিজ্ঞেস করলেন এত রাতে রাস্তায় কি করছে। বেচারা তাকে ঘটনা খুলে বলতেই সে তাকে গাড়ীতে উঠতে বললো। বললো থানায় যেয়ে একটা মামলা করতে, ২৪ ঘন্টার মধ্যে সব ফিরে পাবে সে। রাত তখন পৌনে তিনটা।
[চলবে]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন