somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক ভাসাই আজ নোনা জলে (ডায়রীর পাতা থেকে)...... (পর্ব তিন)

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পর্ব এক

পর্ব দুই

অক্টোবর ২৪, ২০০৪ -

দুপুরের পর থেকেই আজ সাইবার ক্যাফে থেকে অনলাইন হয়ে বসে ছিলাম। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও তোমাকে পেলাম না। তোমাকে কি আর পাবোনা ?

কাল আমার একটা ক্লাস টেস্ট আছে, কিন্তু কোন ভাবেই পড়তে পারছিনা।

অক্টোবর ২৫, ২০০৪ -

আজ ইউনিভার্সিটি থেকে সোজা সাইবার ক্যাফেতে যেয়ে দেখি তুমি অনলাইনে আছ। ভুলেই গিয়েছিলাম ক্লাস টেস্টটা ভাল হয়নি সেই কথা। তোমাকে অনলাইনে পেলে ভেতরে কেমন একটা অনুভূতি হয়, যা আগে কখনো হয়নি। আজ জানতে পারলাম তুমি তোমার এইচ. এস. সি দিয়ে এখন অবসর সময় কাটাচ্ছ।

আমি জানিনা তোমার সাথে কেন আমার এত ভাল জমে। এমন অসাধারাণ মানসিকতার মেয়ে আমি সত্যি জীবনে আর কোনদিন দেখিনি। তবে আজ এটা বুঝতে পেরেছি, কাল অনলাইনে আসতে না পেরে তুমিও শান্তি পাওনি।

জানিনা, কেন এতটা ভাল লাগে যতক্ষণ তোমার সাথে কথা হয়। আজ জানলাম তোমার পরিবার সম্পর্কে, জানিনা এত অল্প সময়ে একজন মানুষ আরেকজনকে কতটুকু চিনতে পারে। কিন্তু মাত্র দুইদিন কথা হয়ে আমার মনে হচ্ছে অনেকটুকু চিনেছি তোমাকে। মনে হয় অনেকদিনের চেনা তুমি আমার।

ওহ, আজতো তোমার ফোন নম্বর পেয়েছি। কিন্তু কি করি, আজ যে পকেটে টাকা ছিলোনা, তাই মোবাইলের কার্ড কিনতে পারিনি। আগামী সপ্তাহেই টিউশনির বেতন পাব, তখন মন ভরে তোমার সাথে কথা বলবো।

আইসক্রিম তোমার খুব পছন্দ, তাইনা? কিন্তু তোমারতো আবার ঠান্ডার সমস্যা আছে। থাকলে আছে, একদিন আইসক্রিম খেয়ে কিছুই হবে না। টিউশনির বেতনটা পেয়ে নেই, তারপরেই তোমাকে আইসক্রিম খাওয়ার জন্য দাইওয়াত করবো। আসবে না? আমি জানি তুমি আসবে। আমি জানি ঠিক এখন তুমি আমার কথা ভাবছো।

আচ্ছা, আমি মেয়েটাকে যতটা কাছে টেনে নিচ্ছি সেকি আমাকে নিয়ে এমন ভাবছে? নাকি আমাকে নিয়ে মজা করছে? না, ও আমাকে নিয়ে মজা করতে পারে না। এমন সাদা মনের একটি মেয়ে আমাকে নিয়ে মজা করবে তা হয়না।

আজতো তোমার ছবিও দেখলাম। এত শুকনো কেন তুমি? রেজাল্টের চিন্তায়? তোমার রেজাল্ট অবশ্যই ভাল হবে। ওহ তুমিতো আবার ইম্মেচিউরড বেবী। তাই একটু শুকনো-পাতলা হওয়াটা স্বাভাবিক। সত্যি বলছি কোনদিন তোমাকে কষ্ট দিবো না। বন্ধু হিসেবে হোক, আর অন্য কিছু হোক সবসময় তোমার হাসি দেখতে চাই। কি চমৎকার তোমার হাসি। ইস্ ভুল হয়ে গেছে। তোমার ডিস্প্লে থেকে ছবিটা নিয়ে নেয়া উচিত ছিল। তাহলে এখন চাইলেও তোমাকে দেখতে পেতাম। যাই হোক কাল তোমার কাছে চেয়েই নিব তোমার ছবি।

অক্টোবর ২৬, ২০০৪ -

কি লিখবো আজ, আমারতো আজ কিছু লিখার নেই। আজ শুধু তোমাকে দেখবো। যতক্ষণ জেগে আছি আজ তোমাকে দেখবো শুধু।


[চলবে]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×