somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এস্কিমোর লেখা প্রবাসে হালাল পিজ্জার পরিপ্রেক্ষিতে "প্রবাসে মৎস্য রান্না"

২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন নিউ ইয়কে থাকি। ভালই ছিলাম। হঠাৎ একদিন একটা ফোন পেলাম। আমার এক শ্যালক এসেছে। বাসা নিয়েছে জ্যাকশন হাইটসে। সাথে স্ত্রী রুবী আছে। যাক একটা বেড়ানোর জায়গা পাৌয়া গেল। তারা কয়েকদিন আসার পর আমাদের পালা। রুবী জিজ্ঞেস করল আমি কি পছন্দ করি। বললাম মাছ।
কি মাছ? বড় মাছ না ছোট মাছ?
বাংলাদেশের মাছ যে কোন একটা হলেই হল। তবে এই ধর পাবদা, গুলসা, টেংরা, পুটি, মেনি, মাগুর, টাটকিনী এসব পেলে বড় মাছ চাইনা।
ঠিক আছে এসব মাছই পাোয়া যায়। এসবই রান্না করব।
সেই মতে দিন তারিখ মিলিয়ে এসব মজার মাছ খাবার একটা প্রস্তুতি নিয়ে রুবীর বাসায় পৌছলাম যথা সময়ে।
নতুন এসেছে বলে ঘরে খুব বেশি আসবাবপত্র নেই। রান্নাঘরে খুব বেশি কিছু নেই দুতিনটা হাড়ি ছাড়া।
একটা টেবিলে আমরা বসলাম। কয়েকটা আইটেম। আমার নজর মাছের দিকে। একটা বাটিতে দেখলাম পাবদা মাছের সাথে আলু মিশে আছে। প্রথমেই সেটা নিলাম। অভ্যাস খারাপ বলে বড় দেখে দুটা খেয়ে ফেললাম। রুবী বলল আমি টেংরা মাছ নিয়ে আসি। টেংরা মাছ আসল। দেখলাম আলু মিশে আছে। কয়েকটা খেয়ে ফেললাম। রুবী একটা বাটি নিয়ে গেল। ফিরে এল পুটি মাছ নিয়ে। দেখি তাতেো আলু তাকিয়ে আছে। রুবী বলল, দুলাভাই আপনার পছন্দের সব মাছই রান্না করেছি। কেমন হয়েছে রান্না? বললাম খুব ভাল হয়েছে।
টাটকিনী মাছ পাই নাই তবে বাটা মাছ পেয়েছি। আনব?
হ্যা, নিয়ে আস। মাছে আমার কোন অরুচি নেই।
নিয়ে এল বাটা মাছ। তাতেো আলু। আমার যেন কেমন মনে হল। রান্নাঘরের দিকে তাকালাম। দেখি দুটা মাত্র হাড়ি। একটায় ভাত আর একটায় তরকারি। তাহলে এত পদের মাছ কোথায় রান্না করল! বললাম, আমার জন্য এত রকমের মাছ রান্না করতে তোমার খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই? এত প্রয়োজন ছিলনা। এতসব হাড়ি পাতিল ধোয়া তো বিরাট ঝামেলা। শুধু শুধু তোমাকে কষ্ট দিলাম।
না দুলাভাই, আমার কোন কষ্ট হয়নি।
বল কি! এতরকমের রান্না করতে অবশ্যই কষ্ট হয়েছে।
আমি তো আলাদা রান্না করিনি। সব এক পাতিলেই রান্না করেছি।
আমার স্ত্রী আর তার ভাই রুবীর দিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়ল।
রুবীর বয়স সতের। স্কুল ছেড়ে সোজা চলে এসেছে প্রবাসে। রান্নার কাজ সে কিছুই জানেনা। সবই তার নিজের বুদ্বি। এক পাতিলে রান্না করলে একটা আইটেম হবে এমন কোন কথা নেই।

বি:দ্র: আগামী সপ্তাহে বাংলাদেশে যাচ্ছি। তিন সপ্তাহ থাকব ঢাকায় এবং গ্রামে। ইচ্ছা আছে ঢাকায় বসবাসরত ব্লগারদের নিয়ে একটা চায়ের আসর করার। যারা আসরে আসতে ইচ্ছুক তারা ইমেইলে ফোন নাম্বার দিলে আমি যোগাযোগ করে আমন্ত্রন জানাব। আমার ইমেইল: প্রবাসী_রাইটার@ইয়াহু.সিএ ([email protected])
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১০:৩০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×