somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে বন্ধুরা মিলে ব্যাংকক যাচ্ছি :D

০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সৃষ্টিশীলতার চূড়ান্ত প্রদর্শনীর মিশ্রণ মানুষের মনকে কতোটা তৃপ্তি দিতে পারে তা নাকি ব্যাংককে না গেলে বোঝা যায় না। গত এক-দেড় বছর যাবতই বন্ধুরা মিলে অনেকবার প্লান করেছি ব্যাংককে ঘুরতে যাবো কিন্তু সবার একসাথে সময় সুযোগের মিশ্রণ হচ্ছিল না কিছুতেই। সামনে আমার বিয়ে ঠিক হওয়ার পর পরই বন্ধুরা সব জেঁকে ধরল যে শেষ(!!)বারের মত বন্ধুরা একসাথে ঘুরতে যেতেই হবে। তাদের ধারণা বিয়ের পর তারা আর আমাকে পাবে না, পেলেও বউ সহ! যদিও আমি জানি বন্ধুদের ছাড়া আমার একদিনও চলবে না তবু ঘোরার ব্যাপারে সায় দিতে মোটেই দেরি করলাম না। কেন যেন মনে হচ্ছিল বিয়ের পর পরাধীন হয়ে যাব তাই একটু স্বাধীনতা উপভোগ করা যাক, ক্ষতি কি?

কিন্তু প্লান করতে গিয়ে পরলাম বিপাকে, কোন হোটেলে উঠব, কত টাকা লাগবে, কত ক্যাশ নিয়ে যাব, এতে হবে কি না এইসব আর কি। বিশেষকরে হোটেল বুক না করে গেলে জার্নি করে গিয়ে এয়ারপোর্ট থেকে হোটেল খুঁজবো কোথায় ? আবার শুধু হোটেল বুক করার জন্য ট্র্যাভেল এজেন্সিকে এত টাকা সার্ভিস চার্জ দেয়ারও কোন মানে হয় না। নেট ঘাঁটাঘাঁটি করে দেখি আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্রেডিট কার্ড দিয়ে দেশে থেকেই অনলাইনে দেশের বাইরে হোটেল বুক করে ফেলা যায়! বিশাল দুশ্চিন্তা নামল মাথা থেকে। আরও মজা হলো, হোটেলে ওয়াক-ইন রেটের থেকে অনলাইন বুকিং এ বিশাল ডিসকাউন্টও আছে - প্রায় ৩০-৪০%! আর পায় কে! সহজেই হোটেল বুক করে ফেললাম অনলাইনেই কোনও ঝামেলা ছাড়াই ! প্লেনের টিকেট ম্যানেজের দায়িত্ব ছিল জুবায়েরের কাঁধে, সে ঝামেলাও মিটল।

এ কয়েকদিন মাথায় শুধু ব্যাংকক ঘুরছে। এ শহরের একদিকে যেমন বন্য সৌন্দর্য অন্যদিকে নাকি ঝকঝকে শহর। প্রাচীন কালের গৌরবের সৃতিগুলোও নাকি চকচক করছে এখনও বহাল তবীয়তে। শহরটি দর্শনীয় সব টেম্পলে ভর্তি। Temple of the Emerald Buddha এর কথা তো অনেক শুনেছি। আরেকটি ইচ্ছে আছে The Escape Hunt Experience Bangkok নামক একটি থিম পার্কে যাওয়ার। আর দারুণ সব নাইট লাইফ এক্সপেডিশন তো রয়েছেই ;)
যেহেতু হোটেল বুক আগেই করে ফেলেছি সুতরাং বেশ ভালো অংকের টাকা নিয়েই যাচ্ছি। এ সুযোগে ভাবছি বিয়ের শপিং ও করে আনব ;)
কাল আমাদের ফ্লাইট, বন্ধুরা মিলে যাচ্ছি ব্যাংকক সুতরাং এইমুহুর্তে মাথায় শুধু ব্যাংককই ঘুরছে। আমাদের জন্যে দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই। ফিরে এসেই ট্রিপের অভিজ্ঞটা জানাতে পারব আশা রাখছি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

×