somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অজগর

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫০ বছরে সুন্দরবনে মেঘডম্বুর বা অজগর সাপের সংখ্যা এমন হারে কমেছে যে, বনচারীদের মধ্যে খুব কম মানুষ এই সরীসৃপের দেখা পেয়েছেন। অথচ সুন্দরবন-সংক্রান্ত বহুল প্রচলিত গল্পের একটি এ রকম—একদল গাছকাটা বাওয়ালি জঙ্গলের ভেতর গাছ কুপিয়ে ক্লান্ত হয়ে তামাকের অপেক্ষায় মাটিতে পড়ে থাকা মরা একটি গাছের ওপর বসে ছিল। হাতে হাতে ঘুরে শেষ ব্যক্তিরও হুঁকা টানা হয়ে গেছে। শেষ ব্যক্তি কলকে উপুড় করে বসে থাকা গাছের ওপর আগুনসহ পোড়া তামাক ঝেড়ে ফেলে। আর তাতেই ছ্যাঁকা খেয়ে সেই গাছ জ্যান্ত হয়ে মোচড়ানো শুরু করলে কাঠুরিয়ারা টের পায়, তারা বসে ছিল অজগরের পিঠে।

এটি হয়তো নিছক গল্প, অজগরের বিশালত্ব বোঝাতে তৈরি। দু-একজন পুরোনো বাওয়ালি, বন বিভাগের বনমাঝিদের কাছে শোনা ছাড়া অজগর দেখার কথা কেউ তেমন বলেন না এখন। আমি দেড় শতাধিকবার বিভিন্ন মেয়াদে সুন্দরবনে থেকেও অজগর দেখেছি মাত্র দুবার। বন থেকে ধরা দুটি অজগর দেখেছিলাম করমজল কুমির প্রজননকেন্দ্রে। বেশ কয়েক বছর আগে কচিখালী অভয়ারণ্যের বন কর্মচারীরা মাঠের মধ্যে এক বিশাল অজগরের সন্ধান পান। একটি শিঙেল হরিণ খেয়ে মরণাপন্ন হয়ে পড়ে ছিল সাপটি। হরিণের শিং অজগরের পেট ফুঁড়ে বের হয়ে পড়েছিল। বনরক্ষীরা অজগরটি ধরে শরণখোলা হয়ে সেটিকে খুলনায় নিয়ে ডাক্তারের কাছে সোপর্দ করে। ডাক্তার সাহেব চমৎকার অপারেশন করে মরা হরিণটি বের করে আনেন। অবশ্য অজগরটি অপারেশনের ধকল সহ্য করতে পারেনি।

মেঘডম্বুর বা অজগর মাঝেমধ্যে গাছে জড়িয়ে থাকলেও প্রধানত মাটিতে বা জলার ধারে ঘাপটি মেরে থাকা প্রাণী। সাংবাদিক বন্ধু মোরশেদ আলী খান এ বছর জিউধারার কাছে একটি ছোট খালে এমনই এক অজগর দেখতে পান। প্রচণ্ড গরমে অতিষ্ঠ প্রাণীটি জলার ধারে গা ডুবিয়ে গ্রামবাসীদের পোষা হাঁস ধরার চেষ্টায় ছিল।

১৯৭০ সালের পর থেকে উপর্যুপরি জলোচ্ছ্বাস, বনের ঘাসের মাঠ, জলাভূমিতে ঘাসকাটা বাওয়ালিদের উৎপাত অজগর কমে যাওয়ার মূল কারণ। নির্বিষ এই সাপটি মারতে বনচারীদের বেশ উৎসাহ। কারণ বোধ হয়, এর চামড়া বিক্রি করা যায়।

আনন্দের কথা, সম্প্রতি কয়েকজন প্রকৃতিবিদ আলোকচিত্রী কচিখালী অভয়ারণ্যে এই সাপটি দেখেছেন, ছবি তুলেছেন। আলোকচিত্রী যিশু সেন কচিখালী খাল বেয়ে নৌকায় চলার সময় উত্তরের হালকা জঙ্গলে গাছে পেঁচানো অবস্থায় অজগরটি দেখতে পান। প্রাণিবিজ্ঞানী মনিরুল খানকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘কচিখালীতে গত বছর অজগরের আলামত আমিও পেয়েছি।’

বর্তমানে সুন্দরবনে কচিখালী-কটকা, আন্ধারমানিক, জোংরা, পোড়ামহল, শুবদিগুবদি, তিত্তরকাটি, আলকী, হিরণ পয়েন্ট, মাদারবাড়িয়া ও কালীরচর এলাকায় কিছু অজগর হয়তো আছে। এর বৈজ্ঞানিক নাম Python molurus। বিস্ময়কর এই প্রাণীটি রক্ষা করা প্রয়োজন সুন্দরবনের স্বার্থেই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×