যুক্তরাষ্ট্রে ‘নারীদের ভায়াগ্রা’ অনুমোদন
২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নারীদের যৌনশক্তি বাড়ানোর একটি ওষুধ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) । এই ওষুধকে বলা হচ্ছে ‘নারীদের ভায়াগ্রা’। বিবিসি বলছে, সম্প্রতি এফডিএ-র উপদেষ্টা কমিটির এক বৈঠকে স্প্রউট ফার্মাসিউটিক্যালস উৎপাদিত ফিলবানসেরিন নামের ওই ওষুধটিকে অনুমোদন করা হয়েছে। মস্তিষ্কের নির্দিষ্ট রাসায়নিকের মাত্রা বাড়িয়ে মেনোপজ-পূর্ববর্তী নারীদের যৌন উত্তেজনা ফিরে পেতে ওষুধটি তৈরি করা হয়েছে। কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া থাকার কারণে ওষুধটির সমালোচনা করা হচ্ছিল। ‘আডাই’ নাম দিয়ে ওষুধটির একটি সংস্করণ বাজারে ছাড়া হবে। এর আগে অনুমোদনের জন্য এই সংস্করণটি জমা দেওয়া হলেও কখনোই অনুমোদন মেলেনি। কার্যকারিতার অভাব ও বমি বমি ভাব, মাথা ঘোরানো ও সংজ্ঞা হারিয়ে ফেলার মতো পার্শ্ব-প্রতিক্রিয়া থাকায় এফডিএ দুইবার ওষুধটির অনুমোদনের আবেদন প্রত্যাখ্যান করেছিল। পরীক্ষামূলকভাবে ওষুধটি ব্যবহার করা নারীরা প্রতিমাসে একাধিকবার যৌনতৃপ্তি লাভ করার কথা জানিয়েছেন। প্রকৃতপক্ষে একটি জার্মান ওষুধ কোম্পানি এই ওষুধটির আসল উৎপাদক। কিন্তু এফডিএ প্রত্যাখ্যান করার পর স্প্রউট কোম্পানি জার্মানির ওই কোম্পানিটির কাছ থেকে ওষুধটির স্বত্ত্ব কিনে নেয়। চিকিৎসকের ছাড়পত্র অনুযায়ী ওষুধটি ব্যবহার করতে হবে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন