মাঝেই মাঝেই পিনিক উঠলে নিজেই রান্না-বান্না করে ব্যাচেলর পার্টি করি,
বাজারে যাবার পূর্ব অভিজ্ঞতার না থাকার ধরুন নিত্য-নতুন তিক্ততার মুখমুখি হই
প্রথম দিন,
আমিঃমামা এক কেজি পেঁয়াজ কত ?
মামাঃ ভাইগ্না,তোমার লাইগ্যা ২৫ রাহন যাইব ।
খুশি হয়ে নিয়ে আসলাম
দ্বিতীয় দিন,
মামা দেইখা একখান হাসি দিল (এই হাসির মানে যে “বগা” পাইছি তরে ,বুঝি নাই তখন )
আইটেম একই
মামাঃভাইগ্না, ৩০ দিলেই চলব ...
আমিঃমামা,দুই দিন আগে না ২৫...
মামঃভাইগ্না ,অইডাতো নতুন পেঁয়াজ আছিল,এইডা পুরান ,বুজলা মামা পেঁয়াজ যত পুরান, স্বাদ তত যব্বর...
আমি খুশিতে আটখানা দাত দেখায় দিলাম ...
তৃতীয় দিন,
মামাঃভাইগ্না আইছ
আমিঃ হয় মামা ,দেও পেঁয়াজ
মামাঃভাইগ্না ,আইজকারটা কিন্তু একদম টাটকা ,খ্যাতের থেইক্কা তুইলা আনছি
আমিঃতাই নাকি ,দেও মামা (গুরুজনের উপদেশ মনে পরে গেল “বাছা ,আজে-বাজে জিনিস খাইবেনা,পারতপক্ষে ছুইবেনা ও,সর্বদা টাটকা খাইবে )
মামাঃ ভাইগ্না,আইজকা দাম একটু বেশি কইলাম তয় তোমার লাইগ্যা ৩২ দিলেই হইব ...
বাসায় ফেরার পথে হিসাব আর মিলাইবার পারলাম না,
প্রথম দিন পিয়াজ নতুন তাই দাম< পুরাতন পিয়াজ
তৃতীয়দিন ,পিয়াজ টাটকা দাম>পুরাতন পিঁয়াজ
কেম্নে কি ????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





