একসাথে আড্ডা দিচ্ছিলাম গোটা- দশেক পাবলিক ,
কথা হচ্ছিল নানারকম গাছ নিয়ে, আমাদের অধিকাংশের শৈশব,কৈশর কাটিয়েছি ইট-সিমেন্টের
জড় পরিবেশে , প্রকৃতির সাথে কারো সখ্যতা নেই বললেই চলে,চারপাশের অতি সাধারন গাছগুলো বাদ দিয়ে গাছে ফল না থাকলে গাছের পরিচয় ব্যাকটেরিয়ার স্ট্রেইনের মতই দুর্বোধ্য ।
কথা বলতে বলতে একপর্যায়ে এক বৃক্ষবিশারদ হঠাত করে জিজ্ঞাস করলো "আচ্ছা ,বলতো
কোন গাছের কাঠের রঙ হলুদ ?"
আমাদের চোখ গোল গোল হয়ে উঠল ,হলুদ রঙের ফুল বললে হয়ত দুই-একজন যাও পারত
,হলুদ রঙের কাঠ তো সেখানে unpossible to find
আমার পাশের এক বন্ধুর চোখ-মুখ হঠাত উজ্জ্বল হয়ে উঠল, আমারা একটু পুলকিত হয়ে
উঠলাম আমার বন্ধুটি গতকাল ও সন্দিহান ছিল যে "ডাব গাছে, নারিকেল ধরে কিনা?
সে একদিনেই কি এমন জ্ঞানপ্রাপ্তা হইলো যে রীতিমত হলুদ রঙের কাঠের গাছের নাম পর্যন্ত
জানে,অতপর সে যাহা বলিল ,তাহার জন্য কেউ প্রস্তুত ছিলাম না
"সে বলিল সরিষা গাছের কাঠের রঙ হলুদ "
তাহার উত্তর শুনিয়া আমরা যখন হাসতে হাসতে শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম,
তখন সে বলিল সে নিজ চোখে দেখিয়াছে যে সরিষা কাষ্ঠের রঙ হলুদ ,এবং উহা দিয়া তাহার
পূর্বপুরুষগণ অতি-উৎকৃষ্ট আসবাব বানাইত " :পি
হাসি কেবল স্তিমিত হইয়াছে মাত্র তখন এক আংরেজি মাধ্যম ফেরত বন্ধু জিজ্ঞাস করল "কাষ্ঠ'
মানে কি ?
ইহার উত্তরে আমদের বৃক্ষ বিশারদ বলিল গাধা এও জানিসনে "কাষ্ঠ মানে হচ্ছে কাঁঠাল গাছ"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




