জীবনসঙ্গী হিসেবে কাকে বেছে নিচ্ছো, তা তোমার ক্যারিয়ারের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি তুমি এমন কাউকে পাও যে তোমার মন খুশিতে ভরিয়ে দিতে পারে, যার সঙ্গে তোমার মূল্যবোধ মিলে যায়, যে তোমাকে সম্মান করে, তোমার বাইরের সবকিছু, সাফল্য, ব্যর্থতা—সবকিছুকে অগ্রাহ্য করে শুধু "মানুষটি তুমি" বলেই তোমাকে ভালোবাসে; তাহলে পৃথিবীর কোনো কিছু তোমাকে অসুখী করতে পারবে না।
- "খান একডেমি"র প্রতিষ্ঠাতা সালমান খান
কনফেসন যুগে এইডা না দিয়ে আর পারলাম না
দুইদিন পর দেখা যাইব
টেলিফোন কোম্পানি গুলো কনফেসন বিজনেস ফেদে বসবে ,
তাদের অ্যাডে হয়ত থাকবে "আমারা আপনার মনের কথা পৌঁছে দেব প্রিয় মানুষটার কাছে ,আপনার পরিচয় অন্তরালে রেখে " তাহলে আর দেরি নয় চাপুন ...............
গ্রামীনফোন বলবে "চল কনফেস করি",
এয়ারটেল বলবে"কনফেসনে টানে কাছে আনে "
বাংলালিঙ্ক বলবে "কনফেসনের পালা এখনই "
টেলিটক বলবে "আমাদের কনফেসন "
রবি বলবে "জ্বলে উঠুন ,আপন কনফেসনে "
সিটিসেল বলবে "বিকজ উই কনফেস"
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




