somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর ওপারে -১

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যু একটি চিরন্তন সত্য। ছোট বেলায় মৃত্যু শব্দটা শুনলেই গা ছমছম করত। কোন বাড়িতে কেউ মারা গেলে সে বাড়ির আসেপাসে দিয়ে যেতাম না। একবার সাহস করে একটা লাশ দেখেছিলাম লোকজন কবরে রাখছিল। শুধু মাত্র এক পলক দেখেছিলাম। সেই ছবিটা আমার অবচেতন মনে এমন ভাবে গেথে গেছে যে আজ এত বছর পেরিয়ে গেল তবুও তা ভুলতে পারিনা। আমার শিশু মন ছবিটাকে আমার মনের মধ্যে পাকাপাকিভাবে স্থায়ী করে রেখেছিল।

মৃত্যু সম্পর্কে এক এক ধর্মের ধারনা এক এক রকম। তবে সব ধর্মের ই মৃত্যু সম্পর্কে মুল ধারনা হচ্ছে মৃত্যু মানে জীবনের শেষ নয় বরং নতুন একটা জীবনের শুরু। সে জীবন দেহ বিহীন আত্মার জীবন।আমি এই ধর্মীয় তত্ত্বের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুজছিলাম। ইন্টারনেট ঘাটিয়ে অনেক তথ্যও পেয়েছি।

যাই হোক এখন মুল কথায় আসি। আমার সাথে এক লোক এর পরিচয় ছিল যে একবার মরতে মরতে ফিরে এসেছে।

জাফর ভাই। বয়স চল্লিস ছুই ছুই। প্রথমবার হার্ট এটাক করেছিল গত বছর। অপারেশন এর পর আই সি ইউ তে ছিল। পরদিন তার শরীরের অবনতি হওয়ায় লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর ডাঃ বেরিয়ে এসে রোগীর আত্মীয় স্বজনদের দুঃসংবাদটা দিল যে জাফর ভাই ইস ক্লিনিক্যালই ডেড। অর্থাৎ তার ব্রেন কাজ করছে না এখন কেবল আল্লাহ ভরসা। সবাই প্রার্থনা করুন। তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাচিয়ে রাখা হয়েছে। এই কথা শুনে জাফর ভাইয়ের আপন জনরা ভেঙ্গে পড়ল। তার স্ত্রি তো ওখানেই মূর্ছা যায় যায় অবস্থা। ডাঃ বলল যে এখন যে অবস্থায় তাকে রাখা হয়েছে তাতে সে আরও কষ্ট পাচ্ছে। আপনারা অনুমতি দিলে লাইফ সাপোর্ট সরিয়ে নিতে পারি।

জাফর ভাইয়ের ছোট ভাই বলল না ডাঃ লাইফ সাপোর্ট সরানোর কোন দরকার নেই। আপনারা একটু শেষ চেষ্টা করুন। ডাঃ বলল মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। শুধু আল্লাহ কে ডাকুন।

এভাবে দুই দিন পার হল। আশ্চর্য হলেও সত্য। জাফর ভাইর জ্ঞান ফিরল। নার্স চিৎকার দিয়ে ডাঃ কে ডাকল । ডাঃ সাহেবের চোখে মুখে তখন বিস্ময়ের ছাপ। আই সি ইউ থেকে বেরিয়ে রোগীর আত্মীয় স্বজনদের সুসংবাদ টা দিল। ডাঃ বলল যারা কোমা তে যায় ৯৯% রোগীরা মারা যায়। জাফর সাহেব অনেক ভাগ্যবান।

কয়েকদিন পরে জাফর ভাই পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরলেন।
আমি তার সাথে সেদিন দেখা করতে তার বাসাতে চলে যাই। আমি তাকে বলি ভাই আপনি আসলেই অনেক ভাগ্যবান নাহলে কোমা থেকে ফিরে এসেছেন।
সে বলল আল্লাহর কাছে লাখ লাখ সুকুরিয়া। তবে আমার মনে হয় ফিরে না আসলেই ভাল হত।
আমি বিস্ময়ের স্বরে জিজ্ঞেস করলাম কেন?
মাঝখান থেকে জাফর ভাইএর স্ত্রি এসে হাজির। বলল ভাই আর বলবেন না তার অপারেশন এর পর তার মাথাটা পুরো গেছে । যত সব আবল তাবল কথা বলছে।
জাফর ভাই ধমক দিয়ে বলল আহ যাও তো, বিরক্ত কর না। দেখছনা ওর সাথে কথা বলছি ।
ভাবি বাধ্য স্ত্রীর মত চলে গেল।
জাফর ভাই বলল যা বলছিলাম। তুমি বিশ্বাস করবে কিনা জানিনা হাসপাতালে থাকা অবস্থায় আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে।
দুই দিন এর মত আমি অচেতন ছিলাম । আসলে আমি অচেতন ছিলাম না।

(চলবে)
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×