somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের জামায়াত কর্মী ডাকে, আমরা লজ্জিত হই

১৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রংপুরের বদরগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা বলেছেন, জামায়াতের পক্ষে কথা বললে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ে লজ্জিত হতে হয়। গতকাল শুক্রবার চাঁদকুঠির ডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সমাবেশে নেতারা এ কথা বলেন।
কুতুবপুর ইউনিয়নের সভাপতি মফিজুল ইসলাম বলেন, ‘জামায়াতের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে মানুষের প্রশ্নের মুখে পড়ে লজ্জিত হই। অনেকে জামায়াত কর্মী বলে ডাকেন।’ সমাবেশে উপস্থিত জেলা নেতাদের উদ্দেশে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী দেবেন, না পারলে সবাই দল থেকে সরে দাঁড়াবেন।
উপজেলার গোপালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘আমরা বিএনপি করি। অথচ জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে স্থানীয়ভাবে প্রার্থী করা হয় জামায়াতে ইসলামীর এক কেন্দ্রীয় নেতাকে। বার বার সহযোগিতা করায় তাঁরা (জামায়াত) এখন আমাদের জামায়াত করতে বলেন।’
উপজেলা বিএনপির সদস্য আলতাব হোসেন বলেন, ‘আমরা জামায়াত করি না। অথচ সংসদ নির্বাচনে ভোট দিতে বলা হয় জামায়াতের প্রার্থীকে যা অত্যন্ত লজ্জার।’
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, রেজেকা সুলতানা, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, অধ্যাপক মোজাফ্ফর হোসেন প্রমুখ।
গত ২০০১ ও ২০০৮ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ আসনে বিএনপির পক্ষ থেকে দলীয় প্রার্থী না দিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে চারদলীয় জোটের পক্ষে মনোনয়ন দেওয়া হয়। প্রিন্ট ShareThis
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×