somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ল্যাসিক আই সার্জারি(lasik eye surgery)-চশমার বিকল্প।

০৪ ঠা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূলকথা- আই কেয়ার পার্সন হিসেবে চাকুরি করি বলে অনেকেই আমাদের কাছে জানতে চান, চশমার বিকল্প কিছু আছে কিনা। এই জানতে চাওয়া লোকদের মধ্যে ১৬ থেকে ২৫ বছরের অবিবাহিত মেয়েরাই প্রধান। এবং এটাও বলে রাখা ভাল হবে যে, তারা অনেকেই ধনীর দুলালি। সুতরাং আমি নিজেও ব্যক্তিগতভাবে সে-প্রশ্নকে একদম এড়িয়ে যেতে পারি না। তবে সেটা যে শুধু ধনীর দুলালিরা করে, তাই বলে নয়-মানুষকে নতুন কিছু জানাতে পারার আনন্দে, সঙ্গে চোখের কেয়ার নিতে পারার আনন্দেও।

ল্যাসিক কী (What is Lasik Eye Surgery): ল্যাসিক চশমার বিকল্প একটি সার্জিক্যাল পদ্ধতি। মূলত যারা অধিক পাওয়ারের চশমা ব্যবহার করেন তাদের জন্য এ-পদ্ধতি। এটাকে বলা হয়ে থাকে-রিফ্রাক্টিভ সার্জারি ( Lasik Laser Vision Surgery)। মানে যাদের চোখের রিফ্রাকশনের সমস্যা (চোখের পাওয়ার জনিত সমস্যা) আছে তাদের চোখের কর্ণিয়া থেকে অপারেশনের মাধ্যমে কিছু অংশ তুলে নেওয়া হয়। ফলে বাইরে থেকে আসা আলো ভালভাবে রেটিনাতে পড়ে, এতে করে একজন চশমার রোগী চশমা ছাড়া খুব ভাল দেখতে পারে। সুতরাং মোটা গ্লাসের চশমা ব্যবহারের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।

ল্যাসিকের সুবিধা (Benefits of lasik): ল্যাসিকের প্রধান ও প্রথম সুবিধা হচ্ছে চশমা ব্যবহারের ঝামেলা থেকে মুক্তি। বিশেষত যারা মোটা পাওয়ারের চশমা ব্যবহার করেন তাদের জন্য ল্যাসিক একেবারে পারফেক্ট সার্জারি। আর যে-সব মেয়েরা মনে করেন, চশমার পাওয়ার বিয়ে না-হওয়ার কারণ তাদের জন্য এটা একটি ভাল সুযোগ, চশমাকে এড়িয়ে যাওয়ার জন্য।

ল্যাসিকের অসুবিধাঃ অনেক সময় ভাল দৃষ্টি নাও আসতে পারে। আসলে ল্যাসিকের ফলাফল নির্ভর করে সার্জন, সার্জারি সেন্টার এবং আরো কিছু সার্জিক্যাল গাইডলাইনের উপর। অনেক সময় হালকা পাওয়ারের চশমা ব্যবহার করতে হতে পারে। তা ছাড়া চোখ শুষ্ক হয়ে যাওয়া, রোদের আলোতে সমস্যা হওয়া, কালার ভিশন কমে যাওয়া, চোখে রঙধনু দেখা ইত্যাদি নানা সমস্যা দেখা যেতে পারে।

কখন ল্যাসিক করাবেন নাঃ কিছু কিছু ক্ষেত্রে ল্যাসিক সার্জারি করা যায় না যেমন- যদি বিগত এক বছর যাবত চশমার পাওয়ার এক না-থাকলে । বয়স ১৮ বছরের নিচে হলে, HIV-AIDS পজিটিভ হলে ল্যাসিক করা যায় না। চোখে ইনফেকশন থাকলে, রেটিনাতে সমস্যা থাকলেও ল্যাসিক সার্জারি করা যায় না। আর যাদের এ-সব সমস্যা নেই তারা ল্যাসিক সার্জারি করাতে পারেন।
---------------------------------------------------
ল্যাসিক সম্পর্কে আরো জানতে আমার Lasik Reviews ব্লগটি ভিসিট করতে পারেন। ব্লগটি সম্পর্কে যে-কোনো পরামর্শ এখানে জানান। ল্যাসিক সম্পর্কে কোনো কিছু জানতে এখানে প্রশ্ন করতে পারেন। আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো।
লেখাটি ভাল লাগলে রেটিং করুন।
পড়ুন Lasik Insurance সম্পর্কে ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৩৮
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×