somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ –এ যত আয়োজন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমান বিশ্বে উন্নয়নের অন্যতম উপাদান হিসেবে পরিগণিত এবং জ্ঞানভিত্তিক সমাজের মূল চালিকা শক্তি এটা অস্বীকার করার কোন পথ নাই। ‘তথ্য-প্রযুক্তি’ -আধুনিক বিশ্বে এই শব্দটির প্রয়োগ সর্বক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। ‘তথ্য-প্রযুক্তি’ পরিণত হয়েছে একটি দেশের অর্থনৈতিক কাঠামোর মেরুদন্ড হিসেবে। বাংলাদেশে এর ব্যবহারও ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের এই অগ্রযাত্রাকে আরো গতিশীল করার লক্ষ্যে এ সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হচ্ছে। সরকার দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার ও বিকাশের উপর গুরুত্ব আরোপ করেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং দেশের আপামর জনগণকে এই প্রযুক্তির সাথে পরিচিত করে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্যে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতি দেশ। আমাদের প্রাকৃতিক সম্পদও অত্যন্ত সীমিত। সাধারণভাবে দেশে একমাত্র যে সম্পদের প্রাচুর্য রয়েছে তা হলো যুব সমাজ। এই যুব সমাজই হতে পারে আমাদের অর্থনীতির প্রধান উপাদান। তাই আমাদের উন্নয়ন কর্মকান্ড তাদের কেন্দ্র করে পরিচালিত হওয়া উচিত। তথ্য-প্রযুক্তির শক্তিতে এ যুব সমাজকে বলীয়ান করে তুলতে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উক্ত কার্যক্রমের সুষ্ঠু ও সঠিক বাস্তবায়নের মাধ্যমেই সকল ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির সুফল পাওয়া যাবে।

সময়ের সাথে সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বের কোথাও আইসিটি বিহীন ভবিষ্যত অকল্পনীয়। যেহেতু অন্যান্য আধুনিক প্রযুক্তির তুলনায় আইসিটির ক্ষেত্রে সম্পদের প্রয়োজনীয়তা অনেক কম এবং যেহেতু মানব সমাজের ভবিষ্যত নিবিড়ভাবে আইসিটির সাথে সম্পর্কযুক্ত, তাই দেশের কর্মসূচিতে এ প্রযুক্তিকে সম্পৃক্ত করা এবং বর্তমান পশ্চাদপদতা কাটিয়ে আইসিটিতে অগ্রগামী দেশ হিসেবে দ্রুত উত্তরণ ঘটাতে দৃঢ় কৌশল অবলম্বন করতে হবে। দেশের সীমিত প্রাকৃতিক সম্পদ এবং বহুল মানব সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

একটি আধুনিক ডিজিটাল সমাজ গঠনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি নির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে এ সংশ্লিস্ট বিভিন্ন উদ্যোগ, আইসিটি ক্ষেত্রের সাফল্য ও সক্ষমতা তুলে ধরতে ‘সমৃদ্ধির জন্য জ্ঞান (নলেজ টু প্রস্পারেটি)’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ২০১২ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ শীর্ষক আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এ আয়োজনের উদ্বোধনের কথা রয়েছে। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বিশ্বে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে যে বিপুল অগ্রগতি সাধিত হয়েছে তার সুফল দেশের আর্থ-সামাজিক খাতে ছড়িয়ে দেয়া ও যুবসমাজের মধ্যে উদ্যোক্তা হওয়ার নতুন একটি সংস্কৃতি গড়ে তুলতে এ আয়োজন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও সংশ্লিস্টরা অংশ নেবেন এ আয়োজনে। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় তিনদিনের এই আয়োজনে দেশ-বিদেশের শতাধিক প্রতিষ্ঠান তাদের সেবা ও পণ্য সামগ্রী প্রদর্শনের সুযোগ পাবে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ছাড়াও তথ্য-প্রযুক্তি জগতের আলোচিত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকবে ডিজিটাল আইডিয়া প্রতিযোগিতা। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে http://www.digitalworld.org.bd/ ঠিকানায়।

ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ শীর্ষক আয়োজনের মধ্যে থাকছে উদ্যোক্তা সম্মেলন, সার্টিফিকেশন কোর্স, উদ্যোক্তা মেলা, তথ্য-প্রযুক্তিনির্ভর নতুন পণ্য বা সেবা চালুর ঘোষণা দেয়া প্রভৃতি। ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনে দেশী-বিদেশী উদ্যোক্তাদের অংশগ্রহণে থাকছে ‘ডিজিটাল এন্টারপ্রেনারশিপ কনফারেন্স’। ৫০০-এর বেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশী-বিদেশী উদ্যোক্তারা তাদের সফলতার গল্প শোনাবেন। সভায় উপস্থিত থাকবেন গুজল ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিত্য ওয়াতাল, ন্যাশনাল বিজনেস ইনকিউবেশন অ্যাসোসিয়েশনের পরিচালক টম স্ট্রোডথবেক, স্পার্কলাইন অ্যানালাইটিক্সের প্রতিষ্ঠাতা ভিনোজ বিজয়কুমারসহ উদ্যোক্তা ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

ক্লাউড কম্পিউটিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশের প্রযুক্তিবিদদের সাথে থাকবেন অনলাইন প্রতিষ্ঠান গ্যাজলের উদ্যোক্তা আদিত্য ওয়াতাল, প্রযুক্তি প্রতিষ্ঠান ডেলের ওপেন স্ট্যাক প্রকল্পের স্থপতি জুড মালটিল, ক্লাউড নিরাপত্তা বিশেষজ্ঞ লেনি জেলসটার এবং ক্লাউড কম্পিউটার সেবাপ্রতিষ্ঠান ভার্চুস্ট্রিমের জ্যেষ্ঠ সহ-সভাপতি রুভেন কোহেন। ক্লাউড কম্পিউটিংয়ের নানাদিক নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় আলোচনা করা হবে। বিশ্বের বিভিন্ন দেশে ও শহরে নিয়মিত এ ধরনের আয়োজন করা হয় যা ক্লাউড ক্যাম্প নামে পরিচিত। বাংলাদেশের ইতিহাসে এটাই হবে প্রথম ক্লাউড ক্যাম্প।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-নির্ভর উদ্ভাবন, পরিচর্যা ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন গুজল ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আদিত্য ওয়াতাল, ন্যাশনাল বিজনেস ইনকিউবেশন অ্যাসোসিয়েশনের পরিচালক টম স্ট্রোডথবেক, স্পার্কলাইন অ্যানালাইটিক্সের প্রতিষ্ঠাতা ভিনোজ ভিজেয়কুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক কে সিদ্দিক-ই রব্বানী।

দেশীয় ফ্রিল্যান্সারদের পথ নির্দেশনা, উৎসাহ ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী ফ্রিল্যান্সিং সম্মেলনে দেশীয় বিশেষজ্ঞ ও ফ্রিল্যান্সারদের সাথে বিদেশী তথ্য-প্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সিং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী ও প্রধানরা উপস্থিত থাকবেন। ফ্রিল্যান্সার ডট কমের ভাইস প্রেসিডেন্ট (প্রকৌশল) ডেভিড হ্যারিসন, ইল্যান্স ডট কমের ভাইস প্রেসিডেন্ট জেটিল ওলসেন ও ডিরেক্টর অব মার্কেটিং অ্যালেক্স ইয়োন, ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট (মার্কেট প্লেস অপারেশন) ম্যাট কুপারের উপস্থিত থাকার কথা রয়েছে।

গতবছর ১ থেকে ৩ ডিসেম্বর, ২০১১ অবধি এশিয়া মহাদেশীয় একটি আন্তর্জাতিক আইসিটি সম্মেলন ই-এশিয়া ২০১১ বাংলাদেশে সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। সেখানে এশিয়ার বিভিন্ন দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত, প্রযুক্তিগত সেবা এবং কর্মকাণ্ড তুলে ধরা ও মত বিনিময়ের অন্যতম বৃহৎ আয়োজন করা হয়েছিল। তথ্য-প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য দেয়া ১৭টি প্রকল্পের মধ্যে সর্বোচ্চ ৯টি পদক জিতে এশিয়ার অগ্রসরমান প্রযুক্তি বিপ্লবে উজ্জ্বলতর হয়েছিল বাংলাদেশের নাম। তারই ধারাবাহিকতায় ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ সফল ও স্বার্থক হবে বলেই প্রত্যাসা করছি।

[ লেখকঃ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, প্রোগ্রামার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), পরিকল্পনা মন্ত্রণালয়, ঢাকা। ই-মেইলঃ [email protected] ]
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×