somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্রাইভার আজমকে খুঁজে বের করে তার নিরাপত্তা নিশ্চিত করুন ----- মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল

৩০ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের চেয়ারম্যান শহিদুল ইসলাম কবির বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানগ্রহনকারী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক এর নিঁেখাজ ড্রাইভার আজমকে খুঁজে বের করে তার নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান দায়িত্ব দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রের। দুর্নীতির বিরুদ্ধে জীবনের ঝুকি নিয়ে দুঃসাহসী পদক্ষেপ গ্রহন করায় ড্রাইভার আজমকে দুদক এবং রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কৃত করা হলে দেশের জনগন মনে করবে দুদক ও সরকার দুর্নীতি দমনের ব্যাপারে আন্তরিক। আর যদি ড্রাইভার আজম নিঁেখাজ থাকে তবে জনগন বুঝবে সরকার প্রকৃত অর্থে দুর্নীতিকে উৎসাহিত করছে, তাদের দুর্নীতি দমনের শ্লোগান লোক দেখানো।
আজ এক বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, সরকার অপরাধীদেরকে দমন করার পরিবর্তে রাজনৈতিক স্বার্থে পুলিশকে দিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার কারণে রাজধানীসহ সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। নরসিংদীতে প্রকাশ্যে একজন নির্বাচিত মেয়র হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহন না করায় আবারও নরসিংদীতে নির্বাচিত ইউপি চেয়ারম্যান, ঢাকার গুলশানে দিনের বেলায় হত্যা গৃহ পরিচালিকা, নিজ বাসার বেড রুমে বসে সাংবাদিক দম্পত্তি সাগর রুনি এবং সৌদি কুটনৈতিক হত্যার মত চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটাতে সন্ত্রাসীরা সাহস পেয়েছে। সন্ত্রাসীদের ছোড়া এসিডের আগুনে জ্বলে জীবন দিতে হয়েছে তরুনীকে, পুলিশের উদাসিনতা, দায়িত্বপালনে গাফেলতি এবং অর্থ লিপ্সার কারনে দিনের বেলা বাসায় খুন, চুড়ি-ডাকাতি ঘটনা ঘটছে অহরহ। থানায় জিডি এমনকি মামলা করলেও এসব বিষয়ে পুলিশ তদন্ত করার আগ্রহ পর্যন্ত দেখায় না, যার কারনে পুলিশের উপর থেকে মানুষ দিন দিন আস্থা হারাচ্ছে। কার ব্যর্থতার জন্য ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমসহ ২০১১ সালে ৭০ জন এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীসহ জানুয়ারী’১২ থেকে ১৭ এপ্রিল’১২ পর্যন্ত ২২ ব্যাক্তি নিখোঁজ হয়েছেন তা জনগন যানতে চায়। পাথরঘাটার নিরীহ দরিদ্র পিতার মেধাবী সন্তান মফিজুর রহমানকে এইচ এসসি পরীক্ষা দেয়ার সুযোগ না দিয়ে জঙ্গীর মিথ্যা মামলা দিয়ে পুলিশের জঙ্গী বিরোধী অভিযান অব্যাহত রাখার কৃতিত্ব দেখানোর জন্য ১৫ মাস যাবৎ কেন্দ্রীয় কারাগারে আটক রাখা হয়েছে। অফিসে, পাবলিক পরিবহনে চলছে নৈরাজ্য। সাধারণ মানুষ নির্যাততিত নিপিড়িত হচ্ছে। মুখ খুলে কারো কাছে আভিযোগ করার সাহসটুকু পাচ্ছে না।
থানা পুলিশের কাছে গুরুতর অভিযোগ নিয়ে গেলে তারা উৎকোচ/বকশিশ ছাড়া কাজ করাতো দূরের থাক কথা ও শুনতে চায় না। সবকিছু দেখলে মনে হয় দেশে কোন শৃংখলা নেই। নেই কোন নিয়ন্ত্রক। যে যার ইচ্ছা মাফিক চলবে। যে যেখানে আছে সে তার মত করে শুবিধা অনুযায়ী জনগনের রক্ত চোষা অনিয়মকে নিয়মে পরিনত করেছে। সবমিলিয়ে দেশে নাগরিক অধিকার বলতে কিছু আছে বলে মনে হয়না। দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিকভাবে বৈধতা পেয়েছে।
তিনি বলেন, আল-কুরআনের সূরা নিসার ৭৫ নং আয়াতে বলা হয়েছে, “আর তোমাদের নিকট কি ওযর আছে যে, তোমরা আল্লাহর পথে জিহাদ করবেনা এবং ঐ দুর্বলদের জন্য যাহাদের মধ্যে কতক পুরুষও আছে আছে কতক নারীও, কতক শিশু ও আছে, যারা প্রার্থনা করছে যে হে আমাদের রব! আমাদিগকে এই নগর হইতে বাহির করুন, যাহার অধিবাসীরা ভয়ঙ্কর যালেম এবং আমাদের জন্য গায়েব হতে কোন ওলী দাড় করিয়ে দিন এবং আমাদের জন্য কোন সাহায্যকারী প্রেরন করুন।”
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×