somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী পত্রিকা পরিষদ বাংলাদেশের লেখ-পাঠক সম্মেলন ও পত্রিকা প্রদর্শনী ১৯ অক্টোবর শুক্রবার চট্টগ্রামের আন্দরকিল্লায়

১৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ১৯ অক্টোবর’১২ শুক্রবার, চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে চট্টগ্রামে প্রথমবারের ন্যায় লেখক-পাঠক সম্মেলন ও ইসলামী পত্রিকা প্রদর্শনীর আয়োজন করবে ইসলামী পত্রিকা পরিষদ বাংলাদেশ।
১৯ অক্টোবর সকাল ১০ টায় আন্দরকিল্লা মসজিদ চত্বরে ইসলামী পত্রিকা প্রদর্শনীর উদ্বোধন এবং একই সময়ে সম্মেলনস্থলে লেখক পাঠকদের উপস্থিতিতে প্রদর্শনীতে অংশ নেয়া পত্রিকাসমূহের উন্মক্ত মতবিনিময় অধিবেশন আয়োজনের কথা রয়েছে।

একই মিলনায়তনে বেলা ২.৩০ ঘটিকা থেকে লেখক-পাঠক সম্মেলনের প্রধান অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন, মাসিক মুঈনুল ইসলাম এর সম্পাদক ও দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী, বিশেষ অতিথি থাকবেন, মাসিক আত্-তাওহীদ সম্পাদক ও আল-জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতী মুহাম্মদ আবদুল হালীম বুখারী। সভাপতিত্ব করবেন, মাসিক আল-হক সম্পাদক, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা বাংলাদেশ ব্যুরো প্রধান ও জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া, চট্টগ্রাম এর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী।

বক্তব্য রাখবেন, দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারীর মুহাদ্দিস ও স্বনামধন্য হাদীসবিশারদ, লেখক, গবেষক আল্লামা হাফিজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, মাসিক মদীনার ব্যবস্থাপনা সম্পাদক ও সাপ্তাহিক মুসলিম জাহান সম্পাদক আলহাজ্ব মোস্তফা মঈনউদ্দীন খান, মাসিক সংস্কার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন, মাসিক দ্বীন-দুনিয়া সম্পাদক মুহাম্মদ জাফরুল্লাহ, মাসিক মদীনার পয়গাম সম্পাদক শহিদুল ইসলাম কবির, মাসিক আত্-তাওহীদ এর সহকারী সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও মাসিক দাওয়াতুল হক এর সহকারী সম্পাদক হাফেজ মাওলানা মোশতাক আহমদসহ বিশিস্ট লেখক, সম্পাদক, ইসলামী চিন্তাবিদগণ।

উক্ত লেখক সম্মেলন ও ইসলামী পত্রিকা প্রদর্শনীতে লেখক, পাঠকদেরকে উপস্থিত থাকতে আমন্ত্রন জানানো হয়েছে।

শহিদুল ইসলাম কবির
জয়েন্ট সেক্রেটারী জেনারেল
০১৯২৬১৮৩৬২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×