শুধু শঙ্খচিল নয়,যখন কাঁকাঁ করে একটি কাঁকও মাথার উপর দিয়ে উড়ে যায় তখনও আমার আকাশ ছোঁয়ার ইচ্ছাতে বিরান মনে দহন জ্বালায় আগুন জ্বলে।আমার টেবিলের ক্যাকটাস টা যেন আমার হয়েই বলছে, বারান্দার টবে জন্মানো বলে কি মনে আকাশ ছোঁয়ার ইচ্ছা জাগতে নেই? আবার ভাবি,আকাশ কি ছোয়ার জিনিশ হল নাকি, আকাশের সৌন্দর্য দুর তো থেকেই দেখতে হয়।
কিছুদিন আগেও বর্ষায় ভারী মেঘের আকাশের দিকে তাকালে মনে হতো হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো আকাশ। সেই সাদা মেঘ অনেক দূরে হারিয়ে যাচ্ছে,শরত বিহনে আকাশ টা আজ নীল হয়ে যাচ্ছে।আমার স্বপ্নের আকাশটা আরও উপরে চলে যাচ্ছে। কিন্তু তবুও, মাঝে মাঝে আকাশ ছুঁতে ইচ্ছা করে।
ওই আকাশ,ওই সবুজ............মনে হচ্ছে ইচ্ছে করলে ছুঁতে পারব, কিন্তু তা করতে গেলেই লজ্জাবতী গাছের মত লজ্জায়ে মুখ লুকাবে,দুহাতে ধরতে নিলেই শিশিরের মত গলে যাবে। ইচ্ছে করছে এই নীল, এই সবুজকে হাতের মুঠোতে নিয়ে, চোখ বন্ধ করে তুলার মত স্নিগ্ধ সব বাতাস নিয়ে নেই,আর ঝিরঝিরে বৃষ্টি শুধু আমার জন্য ঝরুক...............।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


