somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের জাগরণ প্রসঙ্গঃ আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে

০৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এটাই সত্য যে, শাহবাগের জাগরণ দেশের জনমানুষের চেতনায় এক ঝাঁকি দিয়েছে।

এই চেতনার প্রথম এবং প্রাথমিক লক্ষনীয় দিকটি হচ্ছে, ন্যায়-নীতি-মান-মর্যাদা বা চেতনাকে সমুন্নত রাখতে এ দেশের সচেতন ছাত্র-যুব-জনতা সর্বদাই সচেষ্ট,তা জাতিগত-দেশীয় যে দৃষ্টিকোণ থেকেই বলিনা কেন।

কিন্তু, এই জাগরণের বর্তমান অবস্থা এটাও শিক্ষা দিচ্ছে যে, লড়াইয়ের পথে যতটা আবেগের বেগে ধাবমান হতে হয়, তার চেয়ে বেশী প্রয়োজন চেতনার ধারাকে শানিত করা। এই দেশের জনমানুষের চেতনায় লক্ষনীয় পরিবর্তন আনতে আমাদের হয়তো আরো জনসম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করবে এই শাহবাগের জাগরণ পরবর্তী বর্তমান দেশের পরিস্থিতিকে উপলব্ধি করে এটাই আমি মনেকরি এবং বিশ্বাস করি।

শাহবাগের জাগরণের বর্তমান যিনি নেতৃত্ব দিচ্ছেন বলে বলা হচ্ছে, তিনি হলেন ইমরান এইচ সরকার। তিনি ভারত ভিত্তিক ওয়েবসাইট টেহেলকাডটকম -এ এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি কী বলেছেন আমি তা উল্লেখ করছি,

We want Shahbag to spread out not just as political, but a cultural movement.

অর্থাৎ তিনি বা তারা, শাহবাগের লড়াইকামীরা এই লড়াইকে শুধু রাজনৈতিক লড়াই হিসেবে নয় ‘কালচারাল’ বা সাংস্কৃতিক লড়াই হিসেবেও তার বিকাশ ঘটাতে চান বলে মত প্রকাশ করেছেন।

আমার আশ্চর্য লেগেছে , এই সাক্ষাৎকারটি একটি দেশীয় সংবাদ মাধ্যমও নিতে পারতো। এবং তা হতে পারতো বাংলা ভাষায়। কিন্তু তা্র বা তাদের এই আকাঙ্খার কথা আমাদের পড়তে হচ্ছে বাংলা ভীন্ন অন্য ভাষায় এবং অন্য দেশের একটি ওয়েবসাইট থেকে।

এখানেই আমাদের প্রধান দুর্বলতা বলে আমি মনেকরি। এবং তা চেতনাগত, চেতনাকে প্রকাশগত, চেতনাকে ধারনগত, চেতনাকে ছড়িয়ে দেয়ার সাথে সম্পৃক্ত।

তাই আমি মনেকরি চেতনাকে জনধারায় সম্পৃক্ত করে যতদিন আমরা শানিত করতে ব্যর্থ হবো ততদিন আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে বলেই মনে হচ্ছে।

পাদটীকা
এখানে প্রাসঙ্গিক বিবেচনা করে আমি আমার ব্লগের একটি লেখার লিঙ্ক আমি প্রদান করছি। লেখাটিতে আমি একটি জাতির অধিকার অর্জনের লড়াই সংগ্রামে সাংস্কৃতিক চেতনার সংগ্রামকেও গুরুত্ব দিয়ে এগোতে হয় বলে মত দিয়েছিলাম। সাংস্কৃতিক সংগ্রাম বোঝাতে বলেছিলাম,

তবে বৃহৎ অর্থে এখানে এ দুটো শব্দের অর্থ একই সাথে ‘চেতনা’ ‘দৃষ্টিভঙ্গি’ ‘আদর্শ’ ‘মতাদর্শ’ হিসেবেও চিহ্নিত করতে পারা যায়। এবং এখানে ‘সাংস্কৃতি সংগ্রাম’ বা ‘সাংস্কৃতিক চেতনার সংগ্রাম’ অর্থে ‘উন্নত মতাদর্শ’ ‘উন্নত চিন্তা দৃষ্টিভঙ্গি’ ‘উন্নত জীবন পদ্ধতি বা জীবনাচরন’কে বোঝানো হবে।

লেখাটির লিঙ্ক
জাতিসত্তার অধিকার আদায়ের লড়াইয়ে সাংস্কৃতিক সংগ্রামও এক অপরিহার্য গুরুত্বপূর্ন সংগ্রাম

এবং এই উন্নত চিন্তা-চেতনার সংগ্রামের সাথে জনমানুষকে সম্পৃক্ত করাটাই হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×