somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'মদিনা সনদ' বা 'নবীজীর পথ' অনূযায়ী দেশ চালানো' এবং মানবতার জয়-কিছু বিনীত মন্তব্য

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৩ এপ্রিলের পত্রিকায় প্রকাশ

"প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)
তার মদিনা সনদ ও বিদায় হজের ভাষণে যেভাবে বলে গেছেন, ঠিক সেভাবেই এদেশ
চলবে'।”(সূত্রঃসমকাল)
বিডিনিউজ২৪ডটকম এই খবরের প্রতিবেদন লিখতে শিরোনাম করেছে:"দেশ চলবে
নবীজীর দেখানো পথে: শেখ হাসিনা"

প্রধানমন্ত্রীর এই বক্তব্য জানার পর থেকে আমি মদিনা সনদ নিয়ে জানার
চেষ্টা করলাম। পড়ার চেষ্টা করলাম নবী হজরত মুহম্মদ(সাঃ) সম্পর্কে।

প্রায় সকল ধর্মেরই একই সাধারণ বিষয়বস্তু তা হচ্ছে 'মানবতা', 'কল্যাণ',
'পরোপকার'। তাই ধর্ম নিয়ে বেশি জানারও চেষ্টা করিনা। মূলতঃ আমরা বিভিন্ন
বা সকল ধর্মাবলম্বীরা যে ধর্মই পালন করি না কেন, তা অবস্থার ফেরে,
বাস্তবতার কারনে বা সমাজবাস্তবতার কারণে রূপ নেয় 'মানবতা বিবর্জিত'
'অপরের বা 'অপর ধর্মের বা সম্প্রদায়ের অকল্যাণ সাধন' ইত্যাদিতে। এবং
অনেকসময় ধর্মের দোহাই দিয়েই তা সম্পাদিত হতেই দেখা যায়।

বর্তমানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ধর্ম নিয়ে কথা
বলা বা মন্তব্য করা বিষম দায় হয়েই দাড়িয়েছে। তাই এই বিষয় নিয়ে মত দেবার
চেষ্টা করেও আমি মন্তব্য প্রদান থেকে দূরে থেকেছি।
অন্য অনেক বিষয়ে জানাশোনার চেষ্টার পাশাপাশি আমি ধর্ম নিয়েও ধারণা রাখার
চেষ্টা করি। তবে অবশ্যই বিশেষজ্ঞ পর্যায়ের ধারণা আামি রাখবো না বা রাখতে
সমর্থ নই এটা স্বীকার করি অকপটে, বিনয়াবশতঃ নয়।

কিন্তু আজ একটি বই পড়ে সেই বইয়ের আলোকে কিছু মন্তব্য করতে খুব ইচ্ছে করছে
বিধায় মন্তব্য না করা থেকে বিরত থাকতে পারলাম না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী অর্থে বা কী বোঝাতে এই 'মদিনা সনদ' এবং
'নবীজীর দেখানো পথে' দেশ চালানো কথা বলেছেন আমার জানা নেই । তবে ধারণা এই
যে বর্তমানে ধর্ম নিয়ে তোলপাড় অবস্থা সৃষ্টি হওয়ায় বোধকরি তিনি এই কথাটি
বলেছেন।

কিন্তু এই সস্তা জনপ্রিয়তা অর্জনের সস্তা কথাবার্তা শুনে তো আর দেশ
চালানো যায় না বা সমস্যার সমাধান হতে পারে না!

বাস্তবে এটাই তো ঠিক এবং একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী বলার চেয়ে নিজেকে
'মানবতাবাদী' এই পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, এই বিশ্বাস রেখেই
বলছি, আদতেই 'নবীজীর দেখানো পথে' যদি দেশ চালানো যেত তবে বোধকরি এতদিন
সকল সমস্যার সমাধানই হয়ে যেত!

নবীজী কেমন, তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য কেমন তা নিয়ে জ্ঞানতাপস ডক্টর
মুহম্মদ শহীদুল্লাহ তার 'আদর্শ মানব' প্রবন্ধে কী লিখেছেন তার উদ্ধৃতি
দিচ্ছি।

তিনি(এখানে নবীজীর কথাই বলা হয়েছে) ছিলেন আদর্শ ভদ্রলোক। তিনি সকলের
আগে সালাম করতেন। একজন শিষ্য বলেছেন, ' আমি বহুদিন চেষ্টা করেছি, তাঁকে
আগে সালাম করতে, কিন্তু তা পারিনি; তিনি আগে সালাম করতেন। এমনকি ছোট
ছেলেপুলেদেরকেও তিনি সালাম করতেন। কারও সঙ্গে হাত মিলালে তিনি কখনও আগে
হাত সরিয়ে নিতেন না।সকল সময়ে হাসিমুখে লোকদের সঙ্গে আলাপ করতেন; কখনও
মলিন মুখ করতেন না।...। ...। তাঁর মধুর ব্যবহারে তাঁর অনেক শত্রু মিত্র
হয়ে যেত।"(সূত্রঃ মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত ডক্টর মুহম্মদ
শহীদুল্লাহ-এর বই 'নবী করীম হযরত মুহম্মদ(দঃ)'। সম্পাদনা-মুহম্মদ
সফিয়্যুল্লাহ)

এখন হযরত মুহম্মদ(সাঃ) এর এই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি তা
পুরুষ বা নারী যে-ই হোন না কেন তিনি যদি দেশ চালাতেন তবে দেশের সকল
সমস্যা কি সমাধান হয়ে যেত না!

দেশের বর্তমান যারা শাসক-পরিচালক এবং শাসক-পরিচালক হবার জন্য চেষ্টা করেন
তাদের চারিত্রিক বৈশিষ্ট্য উপরে উল্লেখিত চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে কি
মিল রয়েছে? দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী তো দেখাদেখি হলেই
মুখ ফিরিয়ে নেন! সাধারণ সৌজন্যতাও তারা পরস্পরকে দেখান না!
সুযোগ পেলেই মুখে তারা খৈ ফুটান!

সকল ধর্মের অমীয় বাণী তো এটাই যে বিনয়ী হও, দাম্ভিকতা পরিহার কর,
দ্ষে-হিংসা পরিহার কর, শত প্রলোভনেও রাগান্বিত হয়ো না। 'নবীজী'র পথও তো
এটাই। কিন্তু 'দেশ চলবে নবীজীর দেখানো পথে' বলার পরে তা কাজে কর্মে না
দেখালে সে কথা বলার কী মানে?

যাহোক, এমন স্পর্শকাতর বিষয়ে এবং দেশের বর্তমান শাসনকাঠামোর পরিচালককে
নিয়ে এমন কথা বলা কেমন শোনাবে জানি না। তবে আসলে এই ন্যূনতম সমালোচনা
করাটাও শ্যেন নজর না কেড়ে যেন সুনজরে ইতিবাচকভাবে আকর্ষিত হয় তা-ই
মন্তব্যকারীর বিনীত ইচ্ছা!

মানবতার জয় হোক! সদ্ধর্মের বিজয় হোক!
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×