somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইক্রোসফট ড্রিমস্পার্ক কি?

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি মাইক্রোসফটের একটি সেবা প্রকল্প। মূলত এর মাধ্যমে মাইক্রোসফট তাদের জনপ্রিয় সফটওয়ার গুলোকে মানুষের আরো কাছে পৌছেঁদিতে চায়। এর মূল লক্ষ্য বিশ্বের বিশাল আইটি কমুনিটি যারা সফটওয়ারটির সর্বোচ্চ প্রয়োগ জেনে বা না জেনে এর ব্যবহার করছেন তাদের সফটওয়ারে সর্বোচ্চ প্রয়োগ সম্পর্কে তাদের জানানো এবং মাইক্রোসফটের সফটওয়ার সর্বোচ্চ ব্যবহারকারির একটি শক্তিশালী কমুনিটি তৈরী করা।এর আর একটি উদ্দেশ্য তাদের শিক্ষা ব্যবস্থা থেকে কাগজ কলমের ব্যবহার কমানো।এ লক্ষ্যে অবশ্য গত জুলাই ২০০৯ থেকে মাইক্রোসফট তাদের শিক্ষার্থীদের কাগুজে সার্টিফিকেট দেয়া বন্ধ করে ই-সার্টিফিকেট দেয়া শুরু করেছে।তারা কাগজের কম ব্যবহার করে গাছ বাঁচাতে চাইছে।কারন গাছ থেকেই কাগজের সৃষ্টি।

এ তো গেল আমার ধারনায় মাইক্রোসফটের ভবিষ্যত লক্ষ্য...................

আসুন দেখি এখানে কি কি সুবিধা আমরা পাব।

এই ড্রিমস্পার্ক ব্যবহারকারী সকলেরই একটি লাইভ আইডি থাকতে হবে। এখানে ইচ্ছে করলে কোন স্কুল বা বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রদের জন্য একাউনস খুলতে এবং তাদের তথ্য শেয়ার করতে পারবেন।

এখানে কোন সফটওয়ার সম্পর্কে শিখার জন্য তিন ধরনের পদ্ধতি রয়েছে- ১. পড়া, ২. ভিজুয়ালাইজেশন বা দেখা ও নিজে নিজে করা এবং ৩. ভিডিও। আপনি যে কোন পদ্ধতি বা সবগুলো অনুসরন করতে পারেন।

এর সবচেয়ে ভাল দিক নতুন বা অভিজ্ঞ সকল পোগ্রামাররা তাদের তৈরী বিভিন্ন সফটওয়ার গুলো প্রর্দশন করতে পারবে। হয়তো তাদের মধ্যে থেকে মাইক্রোসফটের কাউকে ভালোলেগেও যেতে পারে তাদের পরবর্তী প্রকল্প গুলোর জন্য।

এখানে মাইক্রোসফটের প্রায় সবকটি ক্রিয়েটিভ এবং প্রয়োজনীয় সফটওয়ারই পাবেন।তবে একটি বিশেষ ভার্সন, যা iso আকারে থাকবে এবং আপনাকে ডাউনলোড করে সিডি রাইট করে ব্যবহার করতে হবে।এগুলোতে মাইক্রোসফটের সকল আপগ্রেডিং ফেসিলিটিই থাকবে। সফটওয়ার গুলো হল মাইক্রোসফট ভিজুআল ষ্টুডিও ২০১০প্রফেশনাল ও একসপ্রেস, উইনডোজ ফোন, ভিজুআল ষ্টুডিও ২০০৮, উইনডোজ সার্ভার ২০০৮ আর২, মাইক্রোসফট এক্সপ্রেশন ষ্টুডিও ৩, এসকিউএল সার্ভার ২০০৮, গেম ষ্টুডিও ৩.১, র্ভাচুয়াল পিসি সহ আরো অনেক।

যদি ছাত্র হন তাহলে তো সোনায় সোহাগা, ছাত্র বৃত্তি সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা এবং মজার সব বিষয় এখানে পাওয়া যাবে।এখানেই আপনি পাবেন মাইক্রোসফটের নতুন সফটওয়ারের সম্পর্কে ধারনা। এটি বর্তমানে প্রায় ১০টি ভাষায় অনুদিত, তবে বাংলায় এখনো নেই আসা করি ভবিষ্যদে হয়ে যাবে। সবাই ভাল থাকুন এই কামনায় আজ এটুকুই।

Please consider the environment before printing this Artical.
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ ভোর ৬:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×