তবে কেন এসেছিলে?
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রীষ্মের দুপুর, তৃষ্ণার্ত চাতক পাখির মতো বসে ছিলাম খোলা আকাশের নিচে- চারিদিকে ছিল ধু-ধু প্রান্তর। তখনই তুমি এসেছিলে এক ফোঁটা মেঘবিন্দু হয়ে। মৃতপ্রায় আমার মাঝে ফিরিয়ে দিয়েছিলে নবপ্রাণ নিজে টিপটিপ-রিমঝিম বৃষ্টি হয়ে। সেই বৃষ্টির জল পান করে আমি নিয়েছিলাম নবপ্রাণের নতুন স্বাদ।
কিন্তু একি? এমন জঘন্য রূপ কখন হলো তোমার? এতো বিশ্রী তুমিতো ছিলে না! মৃদু টিপটিপ-রিমঝিম বৃষ্টির রূপ ছেড়ে তুমি ধারণ করেছ কালবৈশাখী ঝড়ের রূপ। তারপ.. সব শেষ। লণ্ডভণ্ড করে দিলে আমাকে। একদম নিঃস্ব করে দিয়ে চলে গেলে তুমি।
আমি হাল ছাড়লাম না। নিজেকে আবার গুছিয়ে নিতে শুরু করলাম। সব ভুলে গিয়ে প্রত্যাবর্তন করলাম স্বাভাবিক জীবনে। তুমি তা মেনে নিতে পারনি। আবার আসলে আমার কাছে সেই টিপটিপ-রিমঝিম বৃষ্টির রূপটি নিয়ে; তারপর আবার সেই কালবৈশাখী ঝড়ের রূপ। এখনও লড়ছি ঝড়ের সাথে... জানিনা হেরে যাব নাকি জিতবো।
Md. Mithun Hasan
03 December,2013
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন