somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সুপার হিরো বাবা

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্বা গো... ও আব্বা...। উহ্ উহ্....। ভাল্লাগে না গো বাবা...।

জ্বর আর গা হাত-পা ব্যথা নিয়ে আমার এমন ক্যা- ক্যু মার্কা বিড়বিড়ানি শুনে আমার মেয়ে পরম মমতায় নাকি বিরক্ত হয়ে জানিনা তবে অবাক হয়ে আমার কাছে এসে বলল - ' তোমার বাবা তো বিদেশে থাকে মাম্মিন। 'জান' তো তুমি ডাকলে শুনবে না।(একমাত্র আদরেের নাতনী হিসাবে আহ্লাদের চোটে আমার আব্বু তার নাতনীকে 'জান' বলে ডাকেন। আর আমার মেয়েও নানাজানকে শর্টকাটে 'জান' বলে ডাকে)। আমার বাবাকে ডাকো...'।
মেয়েটাকে কিভাবে বোঝাই, নিজের বাবারে ডাকতে যেই শান্তি,অন্য কাউকে ডাকলে কি আর সেই শান্তি লাগে!

শরীর খারাপ হলে সবাই কমবেশি ঘ্যান-ঘ্যান, প্যান-প্যান করে। শুনতে সত্যিকারেই বিরক্ত লাগে। শুধু আমার আব্বুকেই সবসময় দেখি শরীর খারাপ হলে গলা ছেড়ে দুই লাইন গান গায় -
' এই জ্বালা আর প্রাণে সহে না.... রে....। এই জ্বালা আর প্রাণে সহে না...।'
আর বিছানায় শুয়ে চিৎকার করে আমাদের সবাইকে কাছে ডাকে। ' কই গো আমার ছাওয়াল-পাল রা। আহারে, কত কষ্ট করে মানুষ করসি, একটু আসো না রে বাবা-রা। আমার পাশে একটু শুয়ে থাকো।' আব্বুর এই ডাক শুনলে সাথে সাথে আমরা ভাই-বোনরা হাসতে হাসতে আব্বুর পাশে শুয়ে পড়ি। এরপর শুরু হয় আম্মুর পালা। আব্বু আবার গলা ছেড়ে ডাকে -
' কই গো, আমার বিবি কই? একটু এদিকে আসো না মিথীর আম্মা।'
এরপর আবার গান করে - ' এই জ্বালা আর প্রাণে সহে না রে...'
আম্মু কাছে এসে মিষ্টি হেসে আব্বুর কপালে হাত রাখে। এরপর কি খেতে চায় জেনে নিয়েই রান্নাঘরে চলে যায়।

***(দাদী বেঁচে থাকতে শুরু হত দাদীর পালা। আমার আব্বু ডাকতো, 'ও মা, মা! একটু কাছে বসেন না।
দাদী আব্বুর কাছে চলে আসতেই দাদীর কোলে মাথা রেখে আব্বু শুয়ে থাকত আর দাদী তার বুড়ো ছেলের আধ টাকলা মাথায় হাত বুলিয়ে দিত)।

এরপর শুরু ফোন করা।
প্রথম ফোনটা অবশ্যই সেজ ফুফুর কাছে। প্রতিবার এই একই কথা - ' ওরে বু রে, ভাইটার যে এত শরীর খারাপ একটু তো দেখতেও আসলা না। শোন, কামাল ভাই কে নিয়ে চলে আসো। তোমার ভাবী মজার মজার রান্না করবে আজ।'

এমন করে একসময় দেখা যায় যে আমরা সবাই একখাটে চিৎ-পটাং হয়ে এই ওয়ার্ল্ডের বেস্ট আব্বুকে ঘিরে শুয়ে থাকি। মেহমান, গান, হৈ-চৈ, আর আড্ডা মিলেমিশে অসুস্হ ঘরের পরিবেশটা এক্কেবারে আনন্দে একাকার হয়ে যায়।
ইস্! এইসব মনে করতেও কত শান্তি। আলহামদুলিল্লাহ্।

আমার এই বুড়ি কালেও আমার যে কোনো অসুখে আমার আব্বু ফোন করলেই বলবে, - ' আহারে, আমার বেটুনটার শরীর খারাপ রে,
কথা বইলো না বাবা, চুপ করে শুয়ে থাকো। ওলই ওলই ওলই...( এই ওলই ওলই টা হল বাচ্চাদের জন্য একটা ঘুম পাড়ানি ছড়া, যেটা বলে আমার দাদী সবসময় বাচ্চাদের আদর করে ঘুম পাড়াতো)।

ওহ্! আরেকটা গান আমার আব্বু খুব সুন্দর করে গলা ছেড়ে গায় - (যখন আমরা তাকে শপিং এ নিয়ে টর্চার করি)
' বিষ কিনতাম,বিষ খাইতাম তো ভাই,
বিষ কিনতাম তো, পয়সা নাই...'।



বি.দ্র: এটা আমার চেহারাবই থেকে কপি পেস্ট করা। যেহেতু আমি আনন্দময় কিছু লিখতে পারিনা তাই এটা এখানে পোস্ট করে মন খারাপের লেখাগুলোর কুফা কাটানোর চেষ্টা করা হল। আর দ্বিতীয় কারণ হল, এই দুই দিন ব্লগে কপি পেস্ট করা নিয়ে যত কমপ্লেইন হয়েছে তার প্রেক্ষিতে আমিওও দিলাম এই কপি পেস্ট পোস্ট।:P
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০১
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×