
সুউচ্চ এক দেয়াল
সদর্পেতে দাঁড়িয়ে হাসে আজ দু'জনার মাঝে।
আর্তনাদ করে লাভ নেই প্রিয়তম
শুনবে না কেউ তীব্র হাহাকার।
আমিও করেছি বুকফাটা চিৎকার
প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বার বার।
বিরুদ্ধে ছিলাম দুজনেই সোচ্চার
লাভ নেই আর ভেঙ্গে ফেলার চেষ্টার।
অশান্ত মনের করুণ দু:খ স্মারক
রয়ে গেছে তাই কালের সাক্ষী হয়ে।
অবহেলা আর অবিশ্বাসের ইট,
অধৈর্য আর আত্ম-অহংকারে
খুব মজবুত গাঁথুনি দেয়ালটার।
অভিযোগের সাথে পাল্লা দিয়ে সুদূর উচ্চতায়
চাইলেও আর কোনদিন দেখা হবেনা যে দুজনার।
অবিচল দুটি হৃদয় আজও হয় যদি অপ্রশমিত
তবে তাই হোক, তবে তাই হোক, প্রাণপ্রিয়।
দুপাশে দুজন মধ্যখানেতে বিগলিত থাক দেয়াল।
প্রজাপতি হয়ে বাতাসে ভাসুক গোপন অনুশোচনা -
'কেন দেয়াল শক্ত বাঁধনগুলো সংসারে মেলেনা!'
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



