somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নয়াদিল্লির নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত

২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশী যুবক হাবিবুর রহমানের নির্মম নির্যাতনের ঘটনায় নয়াদিল্লির নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু।
গতকাল পত্রিকাটিতে প্রকাশিত ‘বু্রটালিটি অন দ্য বর্ডার অথবা সীমান্তে বর্বরতা’ শীর্ষক এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়েছে।
ওই সম্পাদকীয়তে বলা হয়, সম্প্রতি এক ভিডিওতে প্রকাশিত বাংলাদেশী যুবকের ওপর বিএসএফ সদস্যদের বর্বর আচরণের জন্য বাংলাদেশের কাছে নয়াদিল্লির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিত। স্বাভাবিকভাবেই এই করুণ ভিডিও বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
সম্পাদকীয়তে উল্লেখ করা হয়, ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির মন্তব্য—এই ঘটনাকে অতিরঞ্জিত করবেন না এবং বাংলাদেশের এক মন্ত্রীর অনুরূপ (সৈয়দ আশরাফ) মন্তব্য ক্ষোভ বৃদ্ধিতে উস্কানি দিয়েছে এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ভারতপন্থী হওয়ার অভিযোগ পরিপূর্ণ করেছে। এ পরিস্থিতিতে নয়াদিল্লির এমন কিছু করা উচিত নয়, যা দেশটিতে অস্থিতিশীলতা তৈরি করে।
সম্পাদকীয়তে বলা হয়, গত মাসে সীমান্তে বিএসএফের হাতে পৃথক দুটি ঘটনায় তিন বাংলাদেশী নিহত হওয়ার পর দেশটিতে ভারতবিরোধী মনোভাব চরম আকার ধারণ করে। সীমান্তে অবৈধ কার্যকলাপ ঠেকাতে গুলি ব্যবহার না করার বিষয়ে ২০১১ সালের মার্চে দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছে। এই সমঝোতার পর প্রাণহানির ঘটনা কমে এসেছে। তবে সম্প্রতি প্রকাশ হওয়া এই ভিডিও এটাই প্রমাণ করে যে, বিএসএফ খেয়াল-খুশিমতো অন্যভাবে সহিংস আচরণ করছে। এটা একথাই স্মরণ করিয়ে দিচ্ছে যে, তাদের জটিল সীমান্তে কর্তৃপক্ষের এরকম দ্বিপক্ষীয় চুক্তির কোনো মূল্য নেই যদি না যারা এর সঙ্গে জড়িত তাদের মানসিকতায় কোনো পরিবর্তন না আসে।
সম্পাদকীয়তে বলা হয়, সীমান্তরক্ষীদের মনে এমন ধারণা জন্মেছে যে, ক্ষমতার এরকম অপব্যবহার করলেও তাদের কোনো শাস্তি হবে না।
রক্ষীদের মনে অপরাধ করে শাস্তি না পাওয়ার যে ধারণা তৈরি হয়েছে, এর ফলে এরকম ঘটনা ঘটছে। ঘটনার তদন্তে তার ওপর আলোকপাত করা দরকার। বিএসএফের প্রশিক্ষণে এরকম কিছু শিক্ষা দেয়া হয় কিনা, যা কিছু সদস্যকে এমন বর্বরতার যোগ্য করে তোলে, তাও তদন্ত করে দেখতে হবে।
View this link
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×