রিক্ত তুমি বিষন্নতা
০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার বাড়িতে তোমাকে দেখতে না পেয়ে বুকটা হঠাৎই হা-হা শূণ্য হয়ে গেল। সময়ের তিল তিল হিসেবে গড়ে ওঠা এই দুর্লভ সুযোগ এভাবে গন্ডুষ করে দেবে সব - এতটা ভাবিনি আগে। অযথা গোছানো কিছু বালখিল্য কথার ফানুস উড়িয়ে মাসিমার সামনে থেকে কেটে পড়লাম হঠাৎ মনে পড়া একটি জরুরী তলবের অজুহাতে। তবু সময় কাটেনা। শান বাঁধানো ফুটপাতে ঝরা পাতাদের বিপ্তি ওড়াওড়ি আর প্রকৃতি জুড়ে এলোমেলো পরীদের মৃদুমন্দ আনাগোনা – আমার মনের রাজ্যে সৃষ্টি করল নতুন ভূবন। অর্থহীন এই পথচলায় সাথী হল নতুন আনন্দ ‘বিষাদ’।
পরদিন চলে এলাম ঢাকায়। আসতে হল। সময়ের বাাঁধনে জড়ানো এই কঠিন সমর থেকে পরিত্রানের উপায় আমার জানা নেই। উচ্চ মাধ্যমিক শেষে বন্ধুদের চ্যালেঞ্জ জয় করে এখানে আসা । কালই নোঙর তুলবে জাহাজ। অথচ তোমাকে বলা হলনা কিছুই। বলা হবেনা হয়তো কোনদিনই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার...
...বাকিটুকু পড়ুনমনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ
সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন