তুমি যদি শৈশবে আরেকটিবার ফিরে যেতে পারতে
তাহলে খুব চমকপ্রদ একটি ব্যাপার ঘটতো- পৃথিবীর
রূপরস বৈচিত্র্য তুমি একদম নতুন করে আবার অনুভব
করতে পারতে! শিশুদের প্রতিদিনের অভিজ্ঞতায়
অনেকগুলো “প্রথম” জড়িয়ে থাকে, প্রথম
পার্কে যাওয়া, প্রথম চাঁদ দেখা, প্রথম দোলনা চড়া
ইত্যাদি এবং সেজন্যই সবকিছু নিয়ে তাদের অনেক
অনেক প্রশ্ন, অনেক অনেক আগ্রহ।
বড় হতে হতে আমরা এই প্রশ্ন করার অভ্যাসটুকু
হারিয়ে ফেলি, কিন্তু তাই বলে যে প্রশ্নগুলোর
উত্তর আমাদের সব জানা আছে তা কিন্তু নয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


