somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্ঘুম রাতের গদ্য (অনুগল্প)

১১ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনন্তির রুমের জানালাটা এখনও খোলা; আকাশ সেই জানালার মুখোমুখি দাঁড়ায়; দূর থেকে অযথাই চেয়ে থাকে; তার সাথে আর কোন দিন, কোন কালে দেখা মিলবেনা জেনেও ভাবতে ইচ্ছে করে; ভাবতে ইচ্ছে করে-এখনও দু’টো পাথর চোখ তার জন্য প্রতীক্ষায় প্রহর গুনছে অথচ শূন্যতা ভরে থাকে জীবনের চারপাশ।

তেত্রিশ বছর আগে ফেলে আসা স্মৃতির নুড়ি কুড়িয়ে কি হবে, তবু অনাদরে ফেলে আসা প্রেয়সীকে আজ মন থেকে মূছে ফেলা যায় না কিছুতেই। অলক্ষ্যে স্মৃতির ডায়রি খোলেঃ-

যাকে ছাড়া দিশেহারা; ঈগল দৃষ্টিতে যাকে অহর্নিশ স্বপ্ন আঁকে, আর ভালবাসা থাকে হৃদয়ের চিলেকোঠায়, সে অনন্তি একদিন আচমকা লাল বেনারসি পরে আকাশের সম্মূখে এসে দাঁড়ায়। অনন্তি বড্ড কান্ত তখন, বড় অসহায় কাদো কাদো কন্ঠে বলে-
"আকাশ, এই দেখ তোমার অনন্তি, তোমার সাথে পালাতে চাই অন্য কোথাও হারাতে চাইনা কোন দিন।" আলো-আঁধার, আশা-নিরাশার উৎকন্ঠা তার চোখে মুখে।
অথচ মর্মাহত হল আকাশ, এত দিনের সুখ স্বপ্ন মুহূর্তেই দুমড়ে মুচড়ে একাকার করে দিল হৃদয়ের একুল ওকুল। তারপর অনন্তিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা। আকাশ বলে-
"অনন্তি, নিজের জীবনের চাকাই ঘুরছে তো ঘুরছে না তোমায় নিয়ে কোথায় যাব বল!"
অনন্তি অলঙ্কার জড়ানো, মেহেদী রাঙা দু’টো হাত রাখে আকাশের হাতে, চোখে এক সমুদ্র জল, খুব শান্ত কন্ঠে বলে-
"আকাশ, আমি কিছু বুঝিনা, আমি চলে এসেছি আর কোন দিন ফিরতে পারবো না, ফিরে যাব না কখনোই।"
"অনন্তি, তুমি ফিরে যাও।" শুধু এটুকুই বলা হল আকাশের।

অতঃপর নিরুদ্দেশ হল আকাশ, একজন কাপুরুষের মত। হয়ত সে আর ফিরবে না- অনন্তি বুঝেও বুঝতে চায় না কিছুতেই। প্রতীক্ষায় থেকে থেকে দৃষ্টির সীমানায় ভেসে ওঠে জীবনের এপিঠ ওপিঠ। নিজেকে প্রশ্ন করে-এমন কি হতে পারে? শিশিরের শব্দের মত অন্ধকার নেমে আসে পৃথিবীর বুকে, একটা অসমাপ্ত গল্পের সীমারেখা টানে জীবন খাতায়। আকাশ হয়ত ফিরবে, হয়ত ফিরবে না কোন দিন-এমন দোলাচলে অনন্তি কত দিন, কত কাল প্রতীক্ষায় ছিল তা আর জানা হল না- শুধু জানা গেল কোন এক বিস্মৃত প্রহর হতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
আরো অনেক দিন পরে আকাশ জানলো-অনন্তি তার পিত্রালয়েও ফিরে যায়নি। হয়ত এমনটি চায়নি আকাশ কিন্তু মুক্তিতো চেয়েছিল।

এখন সে অনন্তির খোলা জানালায় বার বার ফিরে তাকায়, রাতের আকাশ দেখে, সমস্ত দিনের ব্যস্ততার শেষে নির্ঘুম রাতের কষ্টরা ঘিরে থাকে মুক্ত আকাশ।

ডিসেম্বর/২০১২

----- ০০০ -----
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×