প্রিয় মিলি,বিদেশ থেকে ফিরে সবাই প্রথমে যা করে তা হলো স্যুটকেস খুলে গিফট ভাগ করে। অথবা কি কি আনলো তা সবাইকে দেখায়।কিন্তু আমি কি করলাম জানিস, প্রথমেই ছুটে গেলাম ছবির এ্যালবাম দেখতে। তোর জামাইয়ের ছবি দেখে আমি এত চমকে গেলাম বিশ্বাস কর মিলি। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি মত। কি চেহারা এই লোকের? আমার থেকে শতগুণ বাজে। এটা আমার কথা না। সবার কথা।আমার মা যখন বলত তোর সাথে আমাকে বিয়ে দিবে,তুই বলতি আমার চেহারা ইঁদুরের মত।মিলি তুই কি জানিস তোর জামাইয়ের চেহারা চিকার মত। হাহাহাহা। জানি তুই ভাবছিস আমি বিদেশ থেকে ফিরে বেয়াদব হয়ে গেছি। তোদের কাছে আমরা কবেই বেয়াদব ছিলাম না বলতে পারিস? তোর মা আড়ালে-আবডালে আমাদের প্রায়ই 'ফকিন্নির জাত' বলতো। আর তুই আমার মাকে বলতি 'খচ্চর মহিলা' অথচ তোর মা আমার আপন মেঝমামী। আর তুই আমার মামাতো বোন।একটা কথা হয়ত মিলি তুই জানিস না, আমার মা তোকে কি অদ্ভূত কথা হয়ত মিলি তুই জানিস না, আমার মা তোকে কি অদ্ভূত কারনে জানি খুব পছন্দ করত। তাই তোর সাথে আমাকে বিয়ে দিতে চাইত। অথচ আমার মায়ের সাথে তোর মায়ের প্রতিবেলা ঝগড়া।মিলি তোর বিয়েতে সাত ভরি স্বর্ণের গয়না লাগলো মনে আছে? তার চার ভরি কোথা থেকে তোর বাবা যোগাড় করেছে জানিস? ফকিন্নির জাতের কাছ থেকে।মিলি, সময় মানুষকে বদলে দেয়। এগারো বছরে আমি কোটি টাকার মালিক হয়েছি। তোরা আমার টাকা দেখলে এখন অবাক হয়ে যাবি। অথচ তোরা আমাদের কবে কোন কানাকড়ি দাম দিয়েছিস বলবি?আমার বউটার ছবি পাঠালাম। চেহারা যে ওর তোর থেকে সুন্দর জানি তা অস্বীকার করবি না। জাস্ট গায়ের রং তোর থেকে ময়লা। আর ওরা খুব গরীব। রঙে,গরীবে কি এসে যায় বল?এই মেয়ের বিরাট এক সমস্যা আছে, যে সমস্যা তোর থাকতো না জানি।সমস্যা হলো, ও আমার সাথে থাকে না রাতে। মায়ের সাথে থাকে। প্যারালাইজড মায়ের সর্বোচ্চ দেখাশোনা করে।বলে, বেঁচে থাকলে আমার সঙ্গ অনেক পাবে, কিন্তু মায়ের প্রতিটা প্রয়োজন ও কয়দিনই বা মেটাতে পারবে।আমি কত সুখি দেখেছিস মিলি?জানি চিঠি পড়বি আর কাঁদবি। একসময় ছেলে হয়ে আমিও খুব কেঁদেছি রে।আর আমার মা (তোর ভাষায় 'খচ্চর মহিলা') তো আজীবনে দুঃখেও কেঁদেছে, সুখেও কেঁদেছে। মিলি মা তোকে দেখতে চায়। আসবি একদিন?আমি তোদের বাসায় আসব বেড়াতে। যত্ন করবি প্লিজ।দেখব তুই কেমন আছিস।আচ্ছা মিলি বলতো তুই কেমন আছিস? আমার দেশের নাম্বার দিচ্ছি-....................................... ফোন করে জানা তুই কেমন আছিস! তোর কান্না ভেজা কণ্ঠ একবার শুনে দেখি। - বাবু।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।