somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

#একটি_শিক্ষনীয়_ঘটনা

০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো এক সময়, কোনো এক গ্রামে, অনেক গুলি বাঁদর ছিল।
গ্রামের লোকেরা বাঁদরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল।
এক দিন সেই গ্রামে এক অচেনা ব্যাক্তি এলো।
সেই লোকটি ঘোষণা করলো যে,
বাঁদর প্রতি 100 টাকা দামে গ্রামের সমস্ত বাঁদর
সে কিনে নিতে চায়।
গ্রামের লোকেরা ভাবলো লোকটি নিশ্চই পাগল, তা না হলে কেও কোনোদিন 100 টাকা দিয়ে বাঁদর কেনে..?
গ্রামের কিছু ছেলে ছোকরারা ভাবলো দেখাই
যাক না ব্যাপার খানা কি। তারা কিছু ভবঘুরে বাঁদর
ধরে লোকটির কাছে নিয়ে যাওয়াতে লোকটি 100 টাকা করে দাম দিয়ে সব বাঁদর কিনে নিলো।
এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগলো না। গ্রামের
লোকেরা দলে দলে বাঁদর ধরে আনতে লাগলো, আর 100 টাকা করে বিক্রি করে খুশি মনে বাড়ি ফিরে
গেল।
অল্প দিনের মধ্যে গ্রাম প্রায় বাঁদর শূন্য হয়ে গেল।
কিছুদিন পরে লোকটি ঘোষণা করলো বাঁদর পিছু
200 টাকা দাম দেওয়া হবে। অলস গ্রামবাসীরা
ছোটাছুটি করে বাকি বাঁদর গুলি ধরে লোকটির কাছে 200 টাকা দরে বিক্রি করলো।
এবার লোকটি ঘোষণা করলো এর পর বাঁদর ধরে
আনতে পারলে 500 টাকা করে দাম দেওয়া হবে।
এ কথা শোনা মাত্রই গ্রামের লোকেরা পাগলের
মতো নাওয়া খাওয়া ভুলে এ গ্রাম সে গ্রাম ছোটাছুটি
করে কোনো রকমে 5-7 টি বাঁদর ধরে লোকটির
কাছে বিক্রি করলো এবং মনের আনন্দে বাড়ি
ফিরে গেল, এবং অধির আগ্রহে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে থাকলো।
কদিন পরে লোকটি ঘোষণা করলো সে এক
সপ্তাহের জন্য দেশে ফিরে যাচ্ছে এবং ফিরে এসে
আরো বাঁদর কিনবে এবং এবার 1000 টাকা দামে।
সে তার এক কর্মচারীর ওপর খাঁচা ভর্তি বাঁদর গুলির দেখাশোনার
দ্বায়িত্ব দিয়ে দেশে ফিরে গেল।
গ্রামের লোকেরা মনের আনন্দে হন্যে হয়ে বাঁদর
খুঁজতে লাগলো। কিন্তু আসে পাশের গ্রামে আর
একটিও বাঁদর ছিলনা, তখন তারা বিক্রি করা
বাঁদরের খাঁচার চার
পাশে ঘোরা ঘুরি করতে লাগলো এবং মনে মনে
নানা রকম ফন্দি আঁটতে লাগলো।
সেই মুহুর্তে ব্যাবসায়ির কর্মচারীটি তাদের এক
প্রস্তাব দিল যে তাকে বাঁদর পিছু 700 টাকা করে
দিলে সে কিছু বাঁদর গোপনে ছেড়ে দেবে।
এই খবর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়লো।
গ্রামবাসীরা তৎক্ষণাৎ মনে মনে হিসাব করে ফেললো এতে তারা বাঁদর পিছু 300 টাকা করে লাভ করতে পরবে।
পরের দিন সকালে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।
বাঁদরের খাঁচার সামনে এক লম্বা লাইন। গ্রামের
ধনি ব্যাক্তিরা লরি ভাড়া করে বাঁদর কিনে
নিয়ে গেল, আর গরিব লোকেরা মহাজনদের কাছে ধার নিয়ে বাঁদর কিনে নিয়ে গেল, এবং অধির আগ্রহে সেই ব্যাবসায়ীর জন্য অপেক্ষা করতে লাগলো।
সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেল, সেই ব্যাবসায়ীর
পদচিহ্ন দেখা গেল না। তারা ছুটে গেল সেই বাঁদর
শূন্য খাঁচার কাছে।
হায় হায় !! কোথায় কি?
সেই খাঁচাও নেই আর কর্মচারীও নেই। তাদের
হাতে রয়ে গেল 700 টাকা দাম দিয়ে কেনা মহামূল্যবান বাঁদর গুলি।
বন্ধুরা, এই হল আমাদের চার পাশে ছড়িয়ে থাকা চিট ফান্ডের ব্যাবসা। চোখ কান খোলা রাখুন এবং
লোভ পরিহার করে যুক্তি দিয়ে যেকোনো জিনিস কে
বোঝার চেষ্টা করুন।
তবেই ইনশাআল্লাহ, ধোকা হতে বাচবেন পারবেন।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করুন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৪০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×