
১০০% নিরাপত্তা কোথাও সম্ভব না।
সিসি টিভি + ৩ স্তর নিশ্ছিদ্র নিরাপত্তার ভেতরেও ছিদ্র থাকে।
এত কঠিন নিরাপত্তার ভেতরও কিছুদিন আগে হোয়াইট হাউসে ভেতরে ঢুকে গিয়েছিল এক পাগল, ছুরি সহ।
পাগল ফ্যান হাসিনার দফতরেও ঢুকেছিল, ২০১৩ তে অতি সুরক্ষিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লন পেরিয়ে অফিস ভবনে পৌছে গিয়েছিল এক পাগল।

স্টেডিয়ামের নিরাপত্তা ব্যাবস্থা ভেঙ্গে পরেছে বলা ঠিক হবেনা। বরং ঢুকে পড়ার পর তাৎক্ষনিক ভাবে মাঠের নিরাপত্তাকর্মীরা তৎপর ছিল কি না, সেটা গুরুত্তপুর্ন। ওরা লোকটিকে তাৎক্ষনিক গুলি না করে পরিচ্ছন্ন ভাবে সরিয়ে নিয়েছে। আর মাশরাফির আচরন ছিল একজন জনপ্রীয় ক্যাপ্টেনের যা থাকা উচিত তাই। নেতাসুলভ আচরণ দিয়ে বুঝে শুনে ব্যাপারটা ভক্ত ও নিরাপত্তা কর্মিদের সুন্দর ভাবে হ্যান্ডেল করেছে।
বিশ্ব দেখলো বাংগালী জঙ্গিভয়ে পিছিয়ে যায় না, ভালোবাসা দিয়েই নিরাপত্তাহীনতার ভয়কে জয় করে, অনুপ্রবেশকারিকে ভয় না পেয়ে তাকে বুকে টেনে নিতে পারে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




