
ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি দু-দুবার আটকে গেছিল আদালতের রায়ে।
এইবার আটকাইলো স্বাস্থ্যনীতি বিল।
যুক্তরাষ্ট্রের জনপ্রীয় এফোর্ডেবল স্বাস্থ্যনীতি বহুল আলোচিত "ওবামা কেয়ার" বন্ধ করে নতুন একটি গরিব মারা কর্পোরেট বান্ধব স্বাস্থ্যনীতির বিল পাস হওয়ার কথা ছিল আজ (২৪ মার্চ)।
কিন্তু ৫২ মিলিয়ন ইন্স্যুরেন্স বাতিল হলে অর্থনীতি কোন দিকে ধস নামবে কেউ বলতে পারবে না, প্রস্তাবিত নতুন স্বাস্থ্য বিলটি প্রতিস্থাপন করতে হিমসিম খেয়ে অত্যন্ত জটিল বিধায় বিলটি সংসদ থেকে তুলে নিয়েছে ট্রাম্পের দল রিপাবলিকানরাই। রাজনীতি অনভিজ্ঞ ট্রাম্প পাগলামি করলেও অভিজ্ঞ মার্কিন লমেকাররা তো আর পাগল হতে পারে না।
ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি, স্বাস্থ্যনীতি ভেস্তে যাওয়ায় প্রমানিত হলো যে - আরো নব্য হিটলার আসলেও মানবতা, গনতন্ত্র, ন্যায়বিচার আমেরিকায় আরো বহুদিন অটুট থাকবে।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



