কবি, দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি-ঘাদানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শাহবাগ গণজাগরন মঞ্চ একাত্তরের রাজাকার, আল- বদর, আলশামসের ভূমিকায় অবর্তীন হয়েছে হেফজতে ইসলামের লংমার্চের বিরুদ্ধে হরতাল ঘোষনার মাধ্যমে। কারণ ১৯৭১ সালে রাজাকার, আল-বদর, আল- শামসারা গণমানুষের বিরুদ্ধে গিয়ে গণবিরোধী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল। আজও সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাদানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ অন্য যারা হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত ঘোষনার জন্য হরতাল ডেকেছে তারাও ফ্যাসীবাদী গণবিরোধী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে গণমানুষের বিরুদ্ধে গিয়ে। তাদের উভয়ের ভূমিকা এক ও অভিন্ন।
ফরহাদ মজহার আরো বলেছেন, শাহবাগ গনজাগরন মঞ্চ ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। মুক্তিযুদ্ধের কোন চেতনা শাহবাগে নেই। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ। এর একটির সাথেও শাহবাগ নেই। শাহবাগে এর একটিও নেই। তিনি বলেন, তারা দিনরাত বলত দেশের ১৬ কোটি মানুষ তাদের সাথে আছে। শাহবাগই গোটা বাংলাদেশ। তারাই গোটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। কিন্তু হেফাজতের মিছিলের পর দেখা গেল শাহবাগের বাইরে দেশে আরো তরুন আছে।
ত শুক্রবার রাত ১২টায় বাংলা ভিশনের লাইভ টকশোতে তিনি একথা বলেন। তার সাথে লাইভ টকশোতে আরো ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





