somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘আমার কোন আইনজীবী নেই, সরকারের নির্দেশ মতো আদেশ দিন’

১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


লায়েকুজ্জামান ও সিরাজুল ইসলাম, আদালত চত্বর থেকে: আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে কোন আইনজীবীকে তার পক্ষে নিয়োগ করেননি। রিমান্ড আবেদনের শুনানির সময় তিনি নিজেই কথা বলেন। তাকে যেসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তার কোন একটিও চলতে পারে না উল্লেখ করে তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, আমার কোন আইনজীবীর প্রয়োজন নেই। আইনজীবী নিয়োগ দিলে তারা রিমান্ডের বিরোধিতা করবে। জামিন চাইবে। আপনি তা দিতে পারবেন না। সরকার আপনাকে যে নির্দেশ দিয়েছে সে অনুযায়ি আদেশ দিন। বেলা সাড়ে তিনটায় ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মাহমুদুর রহমানের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। শুনানিতে মাহমুদুর রহমান বক্তব্য রাখার সময় তার পক্ষের ও বিপক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে।
তার সম্পর্কে পিপি’র উপস্থাপন করা তথ্য ভুল উল্লেখ করে তিনি বলেন, এখানে আমার পক্ষে অনেক আইনজীবী উপস্থিত আছেন। তারা কেউ আমার পক্ষে কথা বলবেন না। কারণ আমি তাদের কাউকে আমার পক্ষে নিয়োগ করছি না। আইনজীবী নিয়োগ করলে তারা আমার রিমান্ড বাতিল এবং জামিন চাইবেন। যা আপনি নিতে পারবেন না। আপনার প্রতি সরকারের যে নির্দেশ আছে আপনি তা পালন করুন।
আদালত অবমাননার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি আদালত অবমাননা করিনি। স্কাইপে যা প্রকাশিত হয়েছিল তাই আমার দেশে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে মামলা আদালতে বিচারাধীন আছে। এ নিয়ে নতুন করে মামলা চলতে পারে না। গাড়ি পোড়ানোর মামলা প্রসঙ্গে তিনি বলেন, আমি দীর্ঘ দিনে থেকে আমার দেশ কার্যালয়ে বন্দি। আমি বন্দি থেকে গাড়ি পোড়াব কি করে। মাহমুদুর রহমান বলেন, আমি কোন অপকর্ম করিনি। অপকর্ম করলে করেছেন স্কাইপ কেলেঙ্কারির সঙ্গে জড়িত বিচারপতি ও আইনজীবী জিয়াউদ্দিন। অপকর্ম মেনে নিয়ে বিচারপতি পদত্যাগ করেছেন। গাড়ি পোড়ানোর মামলায় আমাকে গ্রেপ্তার করে সরকার কতোটা নির্লজ্জ তা প্রমাণ করেছে। Click This Link

১৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×