somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যানেজ গেমের মাইনকা চিপায় জামায়াত বিএনপি

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেহেতু টিকফা চুক্তি স্বাক্ষরের অধিকার এ সরকারের নেই এবং তারপরও তারা এটি করেছে এবং যেহেতু ভবিষ্যতে যেকোন সরকার একে অবৈধ চুক্তি বলে বাতিল করে দিতে পারে সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের এখন দায়িত্ব হয়ে পড়েছে তাদের স্বার্থবাহি এ চুক্তিকে টিকিয়ে রাখার জন্য এ সরকারকে যুগ যুগ ধরে ক্ষমতায় টিকিয়ে রাখার ব্যবস্থা করা।

আর জনগনকে বাদ দিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রেরই দিনরাত পা চাটছে বিএনপি জাময়াত ক্ষমতায় আসার জন্য । দর কষাকষি এবং প্রতিযোগিতা চলছে ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ক্ষমতায় আসার জন্য কে কত বেশি দাসখত দিতে পারে, কে কত বেশি দেশকে বিলিয়ে দিতে পারে, কে কত বেশি দেশকে উজাড় করে দিতে পারে লুটপাটের জন্য ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় আরোহনে সহায়তাকারী প্রভুদের পায়ে। প্রতিযোগিতা চলছে কে কত বেশি মীরজাফর হতে পারে, কে কত বেশি লেন্দুপ দর্জি হতে পারে, কে কত বড় গোলাম হতে পারে, কে কত বেশি নির্মম হিংস্র হতে পারে ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতা আরোহনের জন্য।

গত ৫ বছরে বিএনপি জামায়াত জনগনের কোন ইস্যুতে কোনদিন কোন আন্দোলন সংগ্রাম করেনি, দেশ ও জনগনের জীবন মরনের কোন ইস্যুতে সোচ্চার হয়নি-শুধু ক্ষমতায় যাবার তত্ত্বাবধায়ক ইস্যু ছাড়া। কিন্তু এই ইস্যুতেও তারা কখনো জনগনকে সাথে নিয়ে তেমন কোন বড় আন্দোলন গড়ে তোলেনি। বিএনপির প্রতি বিপুল জনগোষ্ঠীর বিপুল সমর্থনের কোন তোয়াক্কা তারা না করে সবসময় প্রভুদের ম্যানেজ করে ম্যানেজ গেমের মাধ্যমে ক্ষমতায় আসার ধান্ধা করেছে আর পা চাটছে। আজ যুক্তরাষ্ট্রকে বর্তমান সরকার টিকফা চুক্তির মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করছে। তাই এ প্রভুর কাছে এখন বিএনপিকে হয়ত দাসখত দিতে হবে তারা ক্ষমতায় আসলে এ চুক্তি তারা টিকিয়ে রাখবে কিনা সে মর্মে। অন্যথায় যুক্তরাষ্ট্র হয়ত এই সরকারকেই রক্ষা করবে চুক্তি টিকিয়ে রাখার জন্য। দেখুন দেশ বিরোধী এতবড় চুক্তির বিরুদ্ধেও আজ তাদের একটি কথা উচ্চারনেরও হিম্মত নেই; এমনভাবেই তারা ক্ষমতা আরোহনের ম্যানেজ গেমের মাইনকা চিপায় আটকা পড়েছে।

আমি বিশ্বাস করি জাময়াত বিএনপি যদি গত ৫ বছরে শুধুমাত্র জনগনের ইস্যুতে, দেশের ইস্যুতে, এই সরকারের জনবিরোধী, গণবিরোধী, দেশবিরোধী অপকর্ম, লুটপাট নৈরাজ্যের বিরুদ্ধে সদা সোচ্চার থাকত শুরু থেকে তাহলে আজ আলাদা করে আর তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলন করতে হতনা। ও জিনিসি বহু আগেই জনগন তাদের আদায় করে দিত। আর শুরু থেকেই সোচ্চার থাকলে আজ বিএনপি জামায়াতকে দিনে দিনে এভাবে সরকার ছারখার করতে পারতনা, এভাবে দানবীয় আকারে তাদের ওপর সওয়ার হতে পারতনা।

কিন্তু দেশ বিলিয়ে দিয়ে পরের ধন বিলিয়ে দিয়ে এত সহজে যেখানে ম্যানেজ করে ক্ষমতায় আসার সুযোগ রয়ে গেছে সেখানে কে এত হৈ হাঙ্গামার পথে পা বাড়ায়? এখন বোঝেন ম্যানেজ গেম কে কিভাবে খেলে এবং খেলতে পারে।

সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×